বিশেষ খবর

রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার জিললুর রহমান

 

 নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিললুর রহমান।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে আরএমপি’র পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আবু সুফিয়ানকে  ঢাকা পুলিশ অধিদফতরের ডিআইজি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button