শীর্ষ নিউজসংগঠন সংবাদ

বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

 

জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদা ভোগ করবেন।

দুই বছরের চুক্তিতে পাওয়া এ নিয়োগ তিনি যোগদানের দিন থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর (২০১৫ সালে সংশোধিত) ২৪(১)(ঘ) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২২ বিধি অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের শর্ত হিসেবে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সব ধরনের বিদ্যমান কর্মসম্পর্ক ও সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।

চুক্তিভিত্তিক এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শাহীনুল ইসলাম বিএফআইইউ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে, গত বছরের সেপ্টেম্বর মাসে সরকার তার নিয়োগ বাতিল করে।

বিএফআইইউ দেশের প্রধান আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। সংস্থাটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে এবং অর্থপাচার প্রতিরোধে ভূমিকা রাখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button