রাজনীতিশীর্ষ নিউজ

রাজবাড়ী জেলায় সব ধরনের নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজবাড়ী জেলায় সব ধরনের  নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, জেলায় আসন্ন নির্বাচন উপলক্ষে ৩৫৪ টি ভোট কেন্দ্রে ১১০০ পুলিশ সদস্য, ৬০০ সেনা সদস্য, ১২০ জন বিজিবি এবং  আনসার ৪৬০২ মোতায়েন করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি সংসদীয় আসনে মোট ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটারের জন্য ৩৫৪ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স উপজেলায় পাঠানো হয়েছে। ইতোমধ্যেই পোস্টাল ব্যালট জেলায় এসে পৌঁছেছে। বিভিন্ন উপকরণসহ ইতোমধ্যেই ভোটের বাক্স উপজেলাগুলোতে পৌঁছান হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১১৯ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং বাকী সব সাধারণ বলে জানিয়েছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে সিকউরিটি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button