খেলাশীর্ষ নিউজ

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

 

মার্চ ২০২৬ (বাসস) : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পরিবারের সাথে সময় কাটাতে এবং ঈদ উদযাপন করতে গত ১৬ ফেব্রুয়ারি  অস্ট্রেলিয়ায় যান বুলবুল। ব্যক্তিগত ছুটি শেষে আজ ভোরে ঢাকায় ফিরেন তিনি।

পরবর্তীতে বোর্ড পরিচালকদের সাথে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে যান এবং খেলোয়াড়দের অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেন বুলবুল। এসময় প্রধান কোচ ফিল সিমন্স এবং ক্রিকেটারদের সাথে আলোচনাও করেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বর্তমানে ফিটনেস ক্যাম্পের মধ্যে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর স্কিল ভিত্তিক অনুশীলন শুরু করবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button