বিশেষ খবরবিশ্ব

মালদ্বীপে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান শামার

 

এপ্রিল, ২০২৬ (বাসস): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে দুই দেশের শ্রম সহযোগিতা আরও জোরদার হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি স্বাগত জানান।

তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্যখাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়টি প্রতিমন্ত্রী প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button