অর্থ ও বাণিজ্যপ্রযুক্তি

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

[ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬] স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। এখন থেকে প্রতিষ্ঠানটি দেশজুড়ে স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এসইবিএল-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়।

এই অংশীদারত্বের লক্ষ্য স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করা। একই সঙ্গে শহর ও গ্রাম—উভয় বাজারে স্যামসাংয়ের মোবাইল পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

এসইবিএলের সঙ্গে স্যামসাংয়ের এই যাত্রা শুরু হচ্ছে ব্র্যান্ডটির সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফাইভ জি’ বাজারে আনার মাধ্যমে। ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে–সমৃদ্ধ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা দৈনন্দিন ব্যবহারে ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। ব্লেজিং ব্ল্যাক ও সেজ গ্রিন—এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি। এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা দীর্ঘসময় ব্যবহারের জন্য উপযোগী।

২০১০ সালে ঢাকায় যাত্রা শুরু করে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। গত দেড় দশকে মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিপণন ও খুচরা বিক্রয়ে প্রতিষ্ঠানটি জনাব দেওয়ান কাননের নেতৃত্বে নিজস্ব অবস্থান তৈরি করেছে। বিস্তৃত নেটওয়ার্ক ও বাজার সম্প্রসারণে দক্ষতার কারণে বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের জন্য এসইবিএল একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button