বিশেষ খবর

বরিশাল নৌবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

মে, ২০২৬ (বাসস): নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান আজ বরিশাল নৌ বন্দর আকস্মিক পরিদর্শন করেছেন।

আজ সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে আসেন।

এ সময় তিনি নৌ বন্দরটি ঘুরে দেখেন ও দাপ্তরিক কার্যালয়গুলোতে যান।

তবে, এ সময় দপ্তরগুলোতে অনেক কর্মকর্তাই অনুপস্থিত ছিলেন।

বরিশাল নৌ বন্দর সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান নৌ বন্দরের ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগসহ তিনটি বিভাগ ঘুরে দেখেন।

এ সময় তিনি হাজিরা খাতাও চেক করেন।

পরে তিনি বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিড বোর্ড যোগে বরিশালের হিজলা উপজেলায় যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button