আঞ্চলিকখেলা

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

_cuva
আজ ১৮ মে, ২০২৬ তারিখে রাঙ্গুনিয়দর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে‘ মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম”— এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম— মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড রাংগুনীয়া দেবব্রত দাশ, রাংগুনীয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন, দক্ষিণ রাংগুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, রাংগুনীয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে উদ্বোধনী মরিয়ম নগর ও পৌরসভার মধ্যকার ম্যাচটি উপভোগ করেন।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে, ‘উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর এই গৌরবময় মঞ্চে উপস্থিত সম্মানিত সুধিমণ্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়ামোদী দর্শক এবং আমার সামনে দাঁড়িয়ে থাকা আগামী দিনের ভবিষ্যৎ।
​আমরা বিশ্বাস করি—’মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম’। আর সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
​প্রিয় খেলোয়াড়েরা, আজকে তোমরা যারা এই সবুজ মাঠে ব্যাট-বল হাতে নেমেছ, তোমরা শুধু একটি ট্রফির জন্য খেলছ না। তোমরা খেলছ নিজেদের শৃঙ্খলা, ধৈর্য আর দলগত শক্তিকে ঝালাই করে নিতে। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো স্পোর্টিং স্পিরিট বা খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে মাঠে লড়াই করা।
​আজকের দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—আমাদের তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ এবং মোবাইল স্ক্রিনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখা। আর এর একমাত্র সমাধান হলো এই খেলার মাঠ। মাঠ যত সচল থাকবে, আমাদের সমাজ ততটাই সুস্থ থাকবে। এই মাঠ থেকেই একদিন আমাদের জাতীয় দলের সাকিব, মাশরাফি বা তাওহীদ হৃদয়ের মতো বিশ্বসেরা ক্রিকেটার উঠে আসবে—আজকের এই দিনে এটাই আমার প্রত্যাশা।
​আমি ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের সাথে জড়িত সকল কর্মকর্তা, রেফারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল হয়েছে।
​ক্রীড়ামুখী এই আয়োজন তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button