এইচএসবিসি আন্তর্জাতিক বিজনেসপ্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাংলাদেশের ‘সিক্স সেভেন’

বিশ্বমঞ্চেবাংলাদেশের তরুণদের মেধা ও মননের এক ঐতিহাসিকবিজয়সূচিতহয়েছে।হংকংয়েঅনুষ্ঠিত০২ জুন থেকে শুরুহওয়াপ্রতিযোগিতায়চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়০৫ জুন ২০২৬।আন্তর্জাতিকবিজনেস কেস কম্পিটিশনেরমূলপর্বে বিশ্বেরবাঘাবাঘাবিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেদ্বিতীয়রানার-আপ (থার্ড প্লেস) হওয়ারঅভূতপূর্ব গৌরবঅর্জনকরেছেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ক্ষুরধার দল ‘সিক্স সেভেন’। এটিপুরোবাংলাদেশের জন্য এক অবিস্মরণীয়এবংঐতিহাসিকআনন্দেরমুহূর্ত।
এর আগে, দেশের অন্যতমমর্যাদাপূর্ণ ‘এইচএসবিসি–ব্র্যাকবিজনেস কেস কম্পিটিশন ২০২৬’-এ বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের ১,৪০০টি দলের সাথে দীর্ঘ সাতমাসতুমুললড়াইকরেচ্যাম্পিয়নহওয়ার গৌরবঅর্জনকরেছিল এই দলটি। জাতীয়পর্যায়ের সেই গৌরবময়সাফল্যের পর এইচএসবিসিব্যাংকেরতত্ত্বাবধানেআন্তর্জাতিকমূলপর্বে অংশ নিতেতারাহংকংইউনিভার্সিটিতেপাড়িজমায়। অংশগ্রহণকারী দেশগুলোহলো,বাংলাদেশ ছাড়াওচীন, ভারত, অস্ট্রেলিয়া, মিশর, নিউজিল্যান্ড, মরিশাস, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ম্যাকাও, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ফিলিপাইন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানেরমতো শক্তিশালী দেশগুলো অংশ নিয়েছি।।
চূড়ান্তফাইনালেতীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সিডনিইউনিভার্সিটিচ্যাম্পিয়নএবং থাইল্যান্ড ফার্স্ট রানার-আপহওয়ার গৌরবঅর্জনকরে। তবেনিজস্ব কৌশলগতগভীরতা ও অনন্য মেধার স্বাক্ষর রেখেবিশ্বের দরবারেবাংলাদেশের নাম উজ্জ্বল করে সেকেন্ডরানার-আপহওয়ারঐতিহাসিকট্রফিছিনিয়েআনেবিইউপি-এর ‘সিক্স সেভেন’।
বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজেরপতাকাতুলেধরা এই দলের চারপ্রতিভাবানসদস্য হলেনফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজেরশিক্ষার্থী মোহাম্মদ ফাইয়াদ হোসেন, রিদওয়ানসাকিবআনজুম, নাভিদ আবরারএবংসাখাওয়াত সেলিমসাকিব।অংশগ্রহণকারীদেরমধ্যে একজনহলোচট্টগ্রামেরসাখাওয়াত সেলিমসাকিব।এই তরুণতুর্কিরাআজপুরোবিশ্বকে আমাদেরযুবসমাজেরসক্ষমতা ও দূরদর্শিতার এক অকাট্য প্রমাণ দিয়েছেন। তাদের এই আন্তর্জাতিকঅর্জন দেশের ভবিষ্যৎপ্রজন্মের জন্য এক বিশালঅনুপ্রেরণাহয়ে থাকবে। বিজয়ী দলের এই অবিস্মরণীয়সাফল্যে বিভিন্নমহল থেকে শুভেচ্ছা ও আন্তরিকঅভিনন্দন জানানোহচ্ছে।




