শীর্ষ নিউজসংগঠন সংবাদ

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সৌদি আরব: সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজুরের ১৭ লক্ষ ২৮ হাজার ১৯৯ রিয়াল আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রতারক ইলিয়াস রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবিতে সৌদি আরবের মক্কায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মঞ্জুর ও মক্কার সর্বস্তরের প্রবাসী ব্যবসায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ মোহাম্মদ মঞ্জুর জানান, অভিযুক্ত ইলিয়াস বীন রশিদ তাঁর কোম্পানিতে কর্মরত ছিলেন। সরল বিশ্বাসে কোম্পানির টাকা তোলার জন্য তাকে একটি ‘পাওয়ার অব অ্যাটর্নি’ (মোক্তারনামা) দেওয়া হয়েছিল। কিন্তু ইলিয়াস সেই সুযোগের অপব্যবহার করে কোম্পানির ১৭ লক্ষ ২৮ হাজার ১৯৯ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা বিশাল অঙ্কের টাকা) আত্মসাৎ করে চম্পট দেয় এবং বাংলাদেশে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, বাংলাদেশে পালিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি প্রতারক ইলিয়াস। উল্টো মোহাম্মদ মঞ্জুরের নামে বাংলাদেশে একটি মিথ্যা মামলা দায়ের করে সে। তবে আদালতের তদন্তে সত্য উন্মোচিত হলে আদালত মামলাটি খারিজ করে দেন।
এই জঘন্য প্রতারণার প্রতিকার চেয়ে মোমোহাম্মদ মঞ্জুর বর্তমানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। কনস্যুলেট জেনারেল অভিযোগটির সত্যতা ও গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারকে বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে প্রবাসীদের এই কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং প্রতারক চক্রের নানামুখী হয়রানি ও হুমকি থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী সাহাদাৎ হোসেন, ইকবাল হোসেন, আব্দুল ওয়াহেদসহ মক্কার সর্বস্তরের প্রবাসী ব্যবসায়ী ও সৌদি আরবে কর্মরত বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমের কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button