বিশেষ খবরবিশ্ব

ইরানের সঙ্গে এখনো চুক্তি ‘সম্ভব’: ট্রাম্প

 

জুলাই, ২০২৬ (বাসস): মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব।

যদিও এরই মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির বন্দরগুলোর ওপর আবারও  অবরোধ আরোপ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, একটি চুক্তি এখনো সম্ভব। অবশ্যই সম্ভব।

তিনি বলেন, ‘দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, ‘তারা এখনই  চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা  করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button