বিশ্বশীর্ষ নিউজ

কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

 

জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ সংরক্ষণাগার এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডার লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button