খেলাচট্টগ্রাম

১৮টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা

[ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬] দেশের ১৮টি স্বনামধন্য স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬। সম্প্রতি অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজেদের ফুটবল দক্ষতার প্রদর্শন করেছে। 

তরুণ খেলোয়াড়দের ক্রীড়াদক্ষতা, দলগতভাবে কাজ করার দক্ষতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় আমন্ত্রিত ১৮টি স্কুলের শিক্ষার্থীরা মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করেঃ প্রাইমারি স্কুল বয়েজ (চতুর্থ-পঞ্চম শ্রেণি), জুনিয়র স্কুল বয়েজ (ষষ্ঠ-সপ্তম শ্রেণি), ইন্টারমিডিয়েট স্কুল বয়েজ (অষ্টম-নবম শ্রেণি), সিনিয়র স্কুল বয়েজ (দশম-একাদশ শ্রেণি) এবং সিনিয়র স্কুল গার্লস (দশম শ্রেণি পর্যন্ত) ।

টুর্নামেন্টে অংশ নেওয়া স্কুলগুলো হলো গ্লেনরিচ সাতারকুল, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ উত্তরা, হেইলিবারি ভালুকা, দ্য আগা খান একাডেমি ঢাকা, সানিডেল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি), সিডনি ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, রেভেরি স্কুল, কিডস ক্যাম্পাস স্কুল, লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল, রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এবং ক্যাপস্টোন স্কুল ঢাকা।

শিক্ষার্থীদের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুলের প্রিন্সিপাল মনোজ কুমার তিওয়ারি বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দুই ক্ষেত্রেই শিক্ষার্থীদের সমানভাবে উৎসাহিত করতে চাই। এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাব তুলে ধরার পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ করে দিয়েছে।”

পাঁচটি বিভাগের প্রতিযোগিতা শেষে চতুর্থ-পঞ্চম শ্রেণি বিভাগে বিজয়ী হয়েছে সানিডেল। এছাড়া, ষষ্ঠ-সপ্তম, অষ্টম-নবম ও দশম-একাদশ শ্রেণি বিভাগে জয় পেয়েছে গ্লেনরিচ সাতারকুল। গার্লস বিভাগে বিজয়ী হয়েছে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল।

এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেছে বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান। আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে ছিল ফকির গ্রুপ; কো-স্পনসর হিসেবে ছিল গ্যাজেট অ্যান্ড গিয়ার, নোভেম ইকোরিসোর্ট, এল ডোরাডো ডেভেলপমেন্টস লিমিটেড এবং হায়াত হোল্ডিংস। এছাড়া, টুর্নামেন্টের অফিসিয়াল হাইড্রেশন পার্টনার ছিল এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিংকস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button