আঞ্চলিকশীর্ষ নিউজ

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় শিশুসহ ১৫ জন উদ্ধার

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‌্যাব।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে খবর পেয়ে রবিবার বিকালে যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও র‌্যাব। অভিযানে বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করেছিল। পরে উদ্ধারকৃত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button