অর্থ ও বাণিজ্যপ্রযুক্তি

প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকাজুন ১৪২০২৬: সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদাকারী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ‘মাইপ্রাইম’ অ্যাপ এবং ‘সমাধান’ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে গ্রাহকের সমাধান অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা টাকা স্থানান্তর করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর শায়লা আবেদিন, এসইভিপি অ্যান্ড লায়াবিলিটি এবং সমাধান সার্ভিসেস লিমিটেড-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফয়েজ উল্লাহ চৌধুরীসহ এবং সমাধান সার্ভিসেস লিমিটেড-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর, হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি  এ.বি.এম সাইফুল বারী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button