খেলা

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় সূচনা কঙ্গোর

 

জুন ২০২৬ (বাসস) : রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুধবার গ্রুপ-কে’র প্রথম ম্যাচেই রোনাল্ডোর পর্তুগাল ডিআর কঙ্গোর কাছে পয়েন্ট হারিয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই জায়ান্ট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো।

হুয়াও নেভেসের লিড প্রথমার্ধেই শোধ করেন ইয়োনে উইসা। ১৯৭৪ সালে জায়রে নামে অংশ নেয়া দেশটি ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়েছে। তারকা সমৃদ্ধ এবারের পর্তুগাল দলটিকে অনেকেই ফেবারিটের তকমা দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচের পারফরমেন্সে তারা সমর্থকদের মন জয় করতে পারেনি।

৪১ বছর বয়সী রোনাল্ডো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যে কারিশমা দেখিয়েছেন তার ধারে কাছেও ছিলেন না সিআর সেভেন।

ইবোলা মহামারীর কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে বাধাগ্রস্থ হওয়া কঙ্গোই শেষ হাসি হেসেছে। প্রথম ম্যাচে পর্তুগালের মত শক্তিশালী দলকে রুখে দিয়ে ম্যাচ শেষে তাই তাদের উচ্ছ্বাসটা ছিল একটু বেশি।

ম্যাচের শুরুটা দারুণ করেছিল পর্তুগাল। ৬ মিনিটে পেড্রো নেটোর নিখুঁত ক্রস থেকে নেভেসের হেড আটকানোর সাধ্য ছিল না কঙ্গোর গোলরক্ষক এমপাসি-এনজাওর। ম্যাচের আধিপত্য নিজেদের করে নিলেও মিডফিল্ড থেকে সহসাই কোন আক্রমণে যেতে পারছিল না পর্তুগাল। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে দারুণ এক আক্রমণ থেকে গোল করে বসে কঙ্গো। ডান দিক থেকে আর্থার মাসুয়াকুর ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো উইসার হেড আটকাতে পারেননি দিয়েগো কস্তা। বিশ্বকাপে কঙ্গোর হয়ে প্রথম গোল দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নিউক্যাসলের এই ফরোয়ার্ড।

সাবেক পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে ভিআইপি স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেছেন।

ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া বার্নার্ন্ডো সিলভা মূল দলে খেলেছেন। কিন্তু বিরতির পর তাকে বদলী বেঞ্চে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। হুয়াও ক্যান্সেলো ওভারহেড কিক জালে জড়ালেও অফাইডের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কঙ্গো সমান তালে লড়াই করে নিজেদের প্রতিরোধ করেছে। ফ্রান্সিসকো কনসেইকাওর পাস থেকে রোনাল্ডো পুরো ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button