শিক্ষাসংগঠন সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

ঢাকা, ৬ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সম্যক ধারণা প্রদান, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের জন্য আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই আর্থিক সচেতনতা তৈরি হওয়া একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ লিডার হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এছাড়া তিনি সঞ্চয়ের শৃঙ্খলা, ডিজিটাল ব্যাংকিং সচেতনতা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ইয়ুথ ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানে এইচআর পারসেপশন-এর সিইও ও ফাউন্ডার সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল একটি বিশেষ ‘সিভি রাইটিং ওয়ার্কশপ’ পরিচালনা করেন। সেখানে তিনি কর্পোরেট প্রত্যাশা অনুযায়ী পেশাদার সিভি তৈরি এবং ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন। এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি ও রিজিওনাল হেড (চট্টগ্রাম অঞ্চল), কনজ্যুমার ব্যাংকিং সরকার মেহেদী রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী উপস্থিত থেকে যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)-এর প্রেসিডেন্ট রাহনুমা রহমান নিকিতা এবং জেনারেল সেক্রেটারি শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী এই আয়োজনে ইন্টারেক্টিভ আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং এবং ক্রেস্ট বিনিময় পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য একটি কার্যকর ও অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।

————

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button