বিশেষ খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২

 

অক্টোবর, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত। মামলা দায়ের করা হয়েছে ৪২টি।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১১৪ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন, রমনা বিভাগ ৩২ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৩,৫২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button