খেলা

প্রিমিয়ার লিগে উন্নীত ঢাকা ইউনাইটেড

 

নভেম্বর ২০২৬ (বাসস): প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ঢাকা ইউনাইটেড।

আজ মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে শেষ হয়েছে প্রথম বিভাগ লিগ। এবারের লিগে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ইউনাইটেড। তারা মোট ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অধিকার করে।

অন্যদিকে তুমুল লড়াই শেষে মাত্র এক পয়েন্ট পিছিয়ে ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ট্রফি নিজেদের করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

লিগের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান। তিনি খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে একই ভেন্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর তৃতীয় ধাপের গোলকিপার ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ২২টি জেলা থেকে বাছাইকৃত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলকিপারকে নিয়ে ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব জেনারেল সার্ভিস মেজর জেনারেল মোঃ আমিন আকবর (অব.) ও সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার রামিছা তাবাসসুম চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button