• শীর্ষ নিউজ

    ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

      দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। গত দুই বছরে ইউসিবির ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইউসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

    Read More »
  • বিশেষ খবর

    সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের আহ্বান

      ৩০ জুন, ২০২৬ (বাসস) : সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    হাবিপ্রবি’র চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা

      জুলাই, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) চলতি অর্থ-বছরের জন্য মোট ১৩৩ কোটি…

    Read More »
  • বিশেষ খবর

    পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আইজিপির

      জুলাই, ২০২৬ (বাসস): রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত বরকাউ…

    Read More »
  • বিশেষ খবর

    প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

      জুন, ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর জাতীয় সংসদে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় মোট ২৯১ জন সদস্য…

    Read More »
  • খেলা

    এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

      জুলাই ২০২৬ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের দুই গোলের সাথে ব্র্যাডলি বারকোলার এক গোলে মঙ্গলবার সুইডেনকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে…

    Read More »
  • শীর্ষ নিউজ

    ন্যায়বিচারের অপেক্ষায় এক টুকরো স্বস্তি : আদালতপাড়ার ন্যায়কুঞ্জ

        জুন, ২০২৬ (বাসস): সকাল হওয়ার আগেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর আদালতপাড়া। পুরোনো ভবনের করিডোর, এজলাসের সামনে,…

    Read More »
  • বিশেষ খবর

    বিশ্ব বাবা দিবস আজ

      জুন, ২০২৬ (বাসস): আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী দিবসটি…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

    ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মের স্মার্টফোন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্র্যান্ডটি দেশের…

    Read More »
  • বিশেষ খবর

    বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

      জুন, ২০২৬ (বাসস): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা…

    Read More »
Back to top button