admin
-
শীর্ষ নিউজ
সুনামগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলায় ফজলে রাব্বী স্মরণকে সমর্থন
আল–হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণকে সক্রিয় সমর্থন প্রদান করা হয়েছে। সোমবার (৬ মে) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টুরেন্ট এর দুতালায় এই মিলন মেলার আয়োজন করা হয়। সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আবু তারেকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতা আব্দুল হাই পীর,এবিএম ফজলুল করিম,ড.খায়রুল কবির রুমেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,এডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সাংস্কৃতিক সংগঠক প্রদীপ পাল নিতাই,এডভোকেট আজাদুর রহমান রুমান,এডভোকেট হারুন অর রশীদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব,সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল,৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রিংকু চৌধুরী,শাহ মোঃ মহসীন ও মীর্জা রাকিব সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,বিভিন্ন সময় নির্বাচন আসে আর যায়। অনেকেই উড়ে এসে জুড়ে বসে ক্ষমতাও লাভ করে কিন্তু কখনই কেউ ছাত্রলীগকে ডাকার প্রয়োজন মনে করেনা। এই অবস্থায় জেলা আওয়ামী লীগ,জেলা যুবলীগসহ সকল অ্গং সংগঠনের মূল নেতৃত্ব থেকে মূলধারার ছাত্রলীগকে বঞ্চিত করে হাইব্রীডদের রাজত্ব কায়েম করা হচ্ছে সুনামগঞ্জে। তাই আগামী দিনের রাজনীতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী স্মরণকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে চাই। সভায় স্বাগত বক্তার বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী স্মরণ সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ছাত্রলীগসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে সকলের ভালবাসায় সুনামগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Read More » -
অর্থ ও বাণিজ্য
দিনাজপুরে ভুট্টা মাড়াই চলছে : ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুশি
দিনাজপুর, ৭ মে, ২০২৪ (বাসস) : জেলার ১৩ টি উপজেলায় ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে। কৃষকেরা বাম্পার ফলন ও ভালো…
Read More » -
বিশেষ খবর
ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসংঘ প্রধানের আহ্বান
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ৭ মে, ২০২৪ (বাসস ডেস্ক): জাতিসংঘ প্রধান গাজা উপত্যকায় যুদ্ধে ‘বর্তমান দুর্ভোগ বন্ধ করার’ লক্ষ্যে সোমবার ইসরায়েল…
Read More » -
খেলা
টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রাম, ৭মে ২০২৪ (বাসস) : পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুে য়র বিপক্ষে টস…
Read More » -
অর্থ ও বাণিজ্য
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ৭ মে, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উৎস থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য…
Read More » -
বিশেষ খবর
কায়রো যাচ্ছে কাতারের প্রতিনিধি দল
দোহা, ৭ মে, ২০২৪(বাসস ডেস্ক): গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাতার মঙ্গলবার মিসরের…
Read More » -
বিশেষ খবর
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
ঢাকা, ৬ মে, ২০২৪ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য…
Read More » -
বিশেষ খবর
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : মন্ত্রিপরিষদ সচিব
ঢাকা, ৬ মে, ২০২৪ (বাসস) : সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More » -
অর্থ ও বাণিজ্য
অর্থবছরের শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে নেমে আসবে : অর্থ প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ৭ মে, ২০২৪ (বাসস) : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, অর্থবছরের শেষে মূল্যস্ফীতি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা…
Read More » -
বিশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
ঢাকা, ৬ মে, ২০২৪ (বাসস): আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র…
Read More »