admin

  • প্রযুক্তি

    বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, সব তথ্য ফাঁসের হুমকি

    রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড হয়ে হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করতে…

    Read More »
  • খেলা

    পাকিস্তান ক্রিকেটে ফের নাটকীয়তা, এবার সরে দাঁড়ালেন ইউসুফ

    আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে নাটকীয়তা চলছেই। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পরদিনই…

    Read More »
  • বিশেষ খবর

    চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা পালন শুরু

    সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বাংলাদেশে রোজা পালন শুরু হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো আজ…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    মোবাইল ব্যালেন্স থেকে পরিশোধ করা যাবে সরকারি সেবার বিল

    স্টাফ রিপোর্টার এখন থেকে গ্রাহকরা নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ৩২টি সরকারি সেবার বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি নিরাপদ ও সুরক্ষিত পেমেন্ট পরিশোধের মাধ্যম নিয়ে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে স্মার্ট বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ও অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ এর অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল মাধ্যমে গ্রহণ করা যায় এমন সেবা এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধের সহজ ও কার্যকর পদ্ধতি হলো ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)। এ পদ্ধতিতে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারবেন। ফলে এখন সহজে ও ঝামেলা ছাড়াই সরকারি সেবা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে, বিল পরিশোধে গ্রাহকদের প্রত্যয়ন.জিওভি.বিডি পোর্টালের একপে পেমেন্ট গেটওয়েতে মোবাইল ব্যালেন্স নির্বাচন করতে হবে। মোবাইল নাম্বার ও ওটিপি দেয়ার পরে গ্রাহকের মোবাইল থেকে সার্ভিস ফি কেটে নেয়া হবে। এ সেবা ব্যবহারে প্রথমেই গ্রাহককে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পোর্টালে প্রোফাইল তৈরি করতে হবে। এটুআই’র আইসিটি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের সমন্বিত উদ্যোগ একপে’তে সকল ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে, যেনো ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা যায়।’ তিনি আরও বলেন, ‘গত দশকে এমএফএস সেবার প্রবৃদ্ধি ও এজেন্ট ব্যাংকিং সেবা সম্প্রসারিত হলেও প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৮ শতাংশ (বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে) মানুষ ব্যাংকিং সুবিধার বাইরে রয়েছেন। সরকারি ইকোসিস্টেমে পিটুজি পেমেন্টের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমরা মোবাইল অপারেটরদের সাথে নিয়ে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধা চালু করেছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা সময় ও ব্যয় সাশ্রয় করবে এবং ঝামেলা কমাতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। আমরা নাগরিকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে আরও বেশি সংখ্যক সরকারি সেবার জন্য এ সুবিধা চালু করতে আগ্রহী।’ গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, ‘এ সেবার মাধ্যমে সবাই যেনো আমাদের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিতেই আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং আমাদের গ্রাহকদের জীবন সহজ করে তুলতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি, যা আমাদের মানুষের ক্ষমতায়ন ও সবাইকে তাদের প্রয়োজনীয়তার সাথে যুক্ত করার লক্ষ্যপূরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এ উদ্যোগকে সম্ভব করে তোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতার জন্য আমি এটুআই এর প্রতি কৃতজ্ঞ।’

    Read More »
  • খেলা

    আইপিএল-এ পারফর্ম করতে প্রস্তুত বাংলাদেশী তিন খেলোয়াড়!

    ২০০৮ সালে শুরুর পর থেকেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বহুল প্রত্যাশিত টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। এবারের সংস্করণের নিলাম গত বছর শেষ হলেও আসরের পর্দা ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত। এবারের আসরে তিনজন বাংলাদেশী খেলোয়াড় নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত আছেন। আর এ কারণেই হয়তো ক্রিকেটপ্রেমী বাংলাদেশীরা উত্তেজনায় অস্থির হয়ে আছে – কবে শুরু হবে আইপিএল ‘২৩! খেলার সর্বশেষ স্কুপ, খেলোয়ারদের রেকর্ড এবং টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে পারিম্যাচ নিউজ আছে আপনার পাশে। চলুন এবার নজর দেয়া যাক, আইপিএল ২০২৩ এর আসর মাতাতে প্রস্তুত বাংলাদেশের তিন টাইগারের দিকে! সাকিব আল হাসান দূর্দান্ত এক ‘বাংলাওয়াশ’ উপহার দেয়ার পর, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের প্রিয়মুখ সাকিব আল হাসান এবারও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার কারিশমা প্রদর্শন করতে প্রস্তুত। ৬৩ উইকেট ও ১২৪.৪৯ স্ট্রাইক রেট-সহ ৭৯৩ রানের অনবদ্য রেকর্ড থেকে কেকেআরের সাথে সাকিবের পুরোনো কেমিস্ট্রি কিছুটা হলেও বোঝা যায়। ২০১১-২০১৬ আবার ২০২১ সালে অনবদ্য এই দলটির প্রতিনিধিত্ব করেন তিনি, আইপিএলের পুরো আসর জুড়ে রাখেন প্রতিভার অনন্য স্বাক্ষর! লিটন দাস আইপিএলের আসরে এবারই প্রথম খেলতে নামবেন বাংলাদেশী ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস। ৫০ লাখ ভারতীয় রুপির বিনিমিয়ে তাকে কিনে নেয় কেকেআর। তার পুরো ক্যারিয়ার জুড়েই অনবদ্য সব পারফর্ম্যান্স, তবে এরমধ্যে সবচেয়ে স্মরণীয় বিজয়গুলোর মধ্যে একটি হচ্ছে ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা গ্ল্যাডিয়েটরস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী রয়্যালস এবং পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় অসামান্য দক্ষতা প্রদর্শন করেন। ফ্যানদের জন্য আইপিএলের আসরে তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সাক্ষী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র! মুস্তাফিজুর রহমান মনোমুগ্ধকর সুইং আর কাটারে দিল্লী ক্যাপিটালসের পিচ কাঁপাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু করেন। মাত্র ১৬ ম্যাচে ১৭ উইকেটের অসামান্য পারফর্ম্যান্সের জোরে তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পান। তার এমন অসামান্য অবদানের কারণেই দলটি ফাইনালে জয়লাভ করে। কাটারের জন্য বিখ্যাত এই বাঁহাতি মিডিয়াম পেস বোলার আইপিএলে ৪৬টি ম্যাচ খেলে ৪৬ উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে খেলেছেন। এবারে ফ্যানরা দিল্লী ক্যাপিটালসের হয়ে এই কাটার-মাস্টারের মনমাতানো কারিশমা উপভোগ করতে যাচ্ছেন। সাকিব, মুস্তাফিজ, লিটন-সহ আইপিএলের বাকি খেলোয়াড়দের দুর্দান্ত পারফর্ম্যান্সের সব খবরাখবর ও আপডেট ফ্যানরা এখন পাবেন পারিম্যাচ নিউজ এ। আগের মৌসুমের মতো এবারও আইপিএলের দলগুলো দু’টি গ্রুপে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিটি টিম অপর গ্রুপের ৫টি টিমের সাথে দু’টি করে ম্যাচ খেলবে এবং নিজের গ্রুপের বাকি ৪টি টিমের সাথে একটি করে ম্যাচ খেলবে। এভাবে, প্রতিটি টিমকে খেলতে হবে মোট ১৪টি করে ম্যাচ। ৩১ মার্চ থেকে আরম্ভ হয়ে ২১ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ১২টি শহর জুড়ে ১৮টি ডাবল-হেডার-সহ (একই ভেন্যুতে একসাথে বা অল্প সময়ের ব্যবধানে পরপর দু’টি ম্যাচ) ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের নিয়মিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, লখনৌ, দিল্লী, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি। এছাড়া, গোয়াহাটি (রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম ভেন্যু) ও ধর্মশালাতেও (পাঞ্জার কিংসের সেকেন্ড হোম ভেন্যু) কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।

    Read More »
  • প্রযুক্তি

    দেশকে বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এর ভৌগলিক-কৌশলগত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি রোডম্যাপ…

    Read More »
  • বিশেষ খবর

    ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার উদ্বোধন

    ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি কোম্পানি পিআইএফ। এটি সৌদি কোম্পানি তাহাকমের সহযোগী প্রতিষ্ঠান। ভ্রমণ প্রক্রিয়াকে সহজ করার…

    Read More »
  • বিশেষ খবর

    রো‌হিঙ্গা সংকট সমাধা‌নে জা‌তিসংঘ‌কে ভূ‌মিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

    রো‌হিঙ্গা সংকট সমাধা‌নে জা‌তিসংঘ‌কে ভূ‌মিকা রাখার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি রাখাইনে পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার কর্তৃপক্ষের…

    Read More »
  • শীর্ষ নিউজ

    অবস্থান কর্মসূচিতে বক্তারা কার্যকর তামাক কর ব্যবস্থার জন্য ‘তামাক করনীতি’ প্রণয়ন জরুরি

    বাংলাদেশে সুনির্দিষ্ট তামাক কর নীতি নেই। এর সুযোগ নিয়ে তামাক কোম্পানীগুলো নানাভাবে কর ফাঁকি দিচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ…

    Read More »
  • চট্টগ্রাম

    চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চলে তীব্র পানির সংকট সমস্যা নিরসনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

    [ঢাকা, মার্চ ২০, ২০২৩] বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শিল্প দূষণ দ্রুত বাড়ছে। শিল্পবর্জ্যের ফলে দূষীত পানির পরিমাণ এতটাই ক্রমবর্ধমান, যা ভূপৃষ্ঠের…

    Read More »
Back to top button