admin

  • বিশেষ খবর

    প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    বাণিজ্যিক ব্যবহারের সুযোগ বাড়ল হুয়াওয়ের মাইনহারমোনি অপারেটিং সিস্টেমের

    [ঢাকা, ১৩ নভেম্বর, ২০২২] ফাইভজি+এআইয়ের সফল সমন্বয়ের মাধ্যমে সম্প্রতি খনির জন্য বিশেষ অপারেটিং সিস্টেম (ওএস) পরিবর্ধন করার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এই সমন্বিত অপারেটিং সিস্টেম বড় আকারের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত হবে। হুয়াওয়ে ও চায়না এনার্জি ইনভেস্টমেন্ট করপোরেশনের যৌথ উদ্যোগে ১৩টি খনি ও একটি কয়লা শোধনাগারে মাইনহারমোনি ওএস সম্বলিত ৩,৩০০টি যন্ত্র স্থাপন করা হয়েছে। বিশেষভাবে, অপারেটিং সিস্টেমটি মঙ্গোলিয়ার অন্তরভুক্ত উলানমুলুন (উলান মোরান নামেও পরিচিত) খনির পুরোটা জুড়ে স্থাপন করা হয়েছে; যেখানে কানেক্টিভিটি, ইন্টারফেস ও ডেটা অ্যাকসেসের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। অপারেটিং সিস্টেমটি সরঞ্জামগুলোর স্মার্ট নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সাইটের স্বয়ংক্রিয় টহল এবং অনলাইনে সরঞ্জামগুলো আপগ্রেড করার মতো নানা রকম উদ্ভাবনী পরিস্থিতির মধ্যে সমন্বয় সাধন করে। ফলে আগে যে কাজ একদিনে হতো, এখন তা হবে মাত্র চার মিনিটে। যেকোনো খনিকে ডিজিটালাইজ ও স্মার্ট খনিতে রূপান্তর করতে গেলে প্রথমেই কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রয়েছে- আন্তঃসংযোগ স্থাপন করা, সরঞ্জামগুলোর আন্তঃকার্যক্ষমতা যাচাই করা এবং ডেটা ব্যবহারের সুযোগ না থাকার ঝুঁকি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর জন্য উপযুক্ত নেটওয়ার্ক প্রযুক্তি খুঁজে বের করা। একটি নেতৃস্থানীয় ইন্ডাস্ট্রিয়াল আইওটি ওএস (ইন্টারনেট অব থিংস অপারেটিং সিস্টেম) হিসেবে মাইনহারমোনি কেবল বিভিন্ন সরঞ্জামের মধ্যে ইউনিফাইড প্রটোকলই নিশ্চিত করে না, পাশাপাশি দূরবর্তী পরিদর্শনের সাথে সম্পর্কিত কাজগুলোকেও সহজ করে তোলে। এর ওপর ফাইভজি+এআই ভিডিও স্টিচিং প্রযুক্তির সাহায্যে খনির দূরবর্তী মেশিনগুলোকেও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ফলে, খনির ভূগর্ভস্থ কার্যক্রম এখন অফিসে বসেই দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে করে খনির নিরাপত্তার পাশাপাশি কর্ম-পরিবেশের উন্নতি হবে। এর মাধ্যমে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খনির পরিদর্শন নিশ্চিত করা যাবে; পাশাপাশি খনির ভূগর্ভ পরিদর্শন কর্মীর সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যাবে। ভূগর্ভস্থ কয়লা খনিতে ভিন্ন ভিন্ন প্রটোকলের মাধ্যমে সকল ডিভাইস ও সরঞ্জাম লাগানো থাকে; এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেগুলোকে সমন্বয়ের করার উপায় খুঁজে বের করা। এ কারণে, খনি খাতের সর্বপ্রথম আইওটি ওএস হিসেবে মাইনহারমোনি মাত্র তিন মাসে ডেভেলপ করতে হুয়াওয়ে’র মাইন টিম ও চায়না এনার্জি একসাথে ৩০টিরও বেশি সহযোগীদের সাথে কাজ করে।

    Read More »
  • বিশেষ খবর

    ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতির আহ্বান

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতা সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ‘বিশ্ব ডায়েবিটিস…

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    আধাঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন, সূচক নিম্নমুখী

    সপ্তাহের প্রথম কার্যদিবস বড় দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে লেনদেনে ধীরগতি…

    Read More »
  • বিশেষ খবর

    আগামীকাল থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

    আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল…

    Read More »
  • শীর্ষ নিউজ

    প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপযোগী করতে যশোরে স্টেডিয়াম ও রাজ্জাক কলেজ মাঠ একীভূত

    মালিক উজ জামান, যশোর : আগামী ২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের জনসমাবেশে অংশ নেবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ…

    Read More »
  • শীর্ষ নিউজ

    সীমান্ত সম্মেলনে যোগ : ভারতে ১৫ সদস্য বিজিবি প্রতিনিধি দল

    মালিক উজ জামান, যশোর : সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের…

    Read More »
  • শীর্ষ নিউজ

    যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে স্মারকলিপি প্রদান

    মালিক উজ জামান, যশোর : এক দশকে বাস্তবায়ন না হওয়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে যশোরে সমাবেশ ও…

    Read More »
  • বিশেষ খবর

    তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

    বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে…

    Read More »
  • বিশেষ খবর

    ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫১

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৮৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩…

    Read More »
Back to top button