-
শীর্ষ নিউজ
গ্রামীণফোনের স্কিটো হ্যাকাথনে বিজয়ী ‘সার্কিট ব্রোকার্স’
[ঢাকা, ০১ অক্টোবর, ২০২২] ‘স্কিটো হ্যাকাথন’ প্রোগ্রামের ফিনালে আয়োজন করেছে তরুণদের জন্য গ্রামীণফোনের জনপ্রিয় বিশেষ প্যাকেজ স্কিটো। সম্প্রতি, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউজে এক জমকালো অনুষ্ঠানে এ প্রতিযোগিতার বিজয়ী ও রানার–আপদের নাম ঘোষণা করা হয়। ফাইনালে বিজয়ী হয় সার্কিট ব্রোকার্স। ‘হ্যাক ইট টু মেক ইট’ প্রতিপাদ্যে এ স্কিটো হ্যাকাথন আয়োজনের উদ্দেশ্য ছিলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ এবং মেধাবী শিক্ষার্থীদের ব্যবসায়িক মডেল সম্পর্কে তাদের যে আগ্রহ রয়েছে এমন কার্যক্রমে জড়িত হতে উৎসাহিত করা এবং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের (কৌশলগত পদক্ষেপ) মাধ্যমে সমস্যা সমাধানে তাদের যে সক্ষমতা প্রমাণ করা। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের একটি সমস্যা (কেস) দেওয়া হয় এবং এ সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক মডেল ও প্রোটোটাইপ তৈরি করতে বলা হয়। চলতি বছরের জুন মাসে স্কিটোর হ্যাকাথনে অংশ নেয়ার জন্য অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। সর্বোপরি, তিন থেকে পাঁচ জন সদস্যদের নিয়ে গঠিত দশটি টিমকে ফাইনালের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত করা হয়। এ নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “তরুণদের সবসময় প্রাধান্য দিয়ে বিবেচনা করে গ্রামীণফোন। এক্ষেত্রে, গ্রামীণফোন বিশ্বাস করে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম চতুর্থ শিল্প বিল্পবের সুযোগ নিতে সক্ষম হবে যদি তারা ভবিষ্যত-উপযোগী ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে এবং তারাই ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের প্রবলেম-সলভিং (সমস্যা সমাধান) কর্মকাণ্ডে যুক্ত করাই স্কিটো হ্যাকাথনের প্রাথমিক লক্ষ্য ছিলো, যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রবেশ করার আগে প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালো ধারণা লাভ করেন। তিনি আরো বলেন, “প্রতিযোগিতায় তরুণদের কাছ থেকে আমরা ই-লার্নিং, ইয়ুথ ওয়েলবিইং ও গেমিং ইত্যাদি ক্ষেত্রে বেশ কিছু চমৎকার ও উদ্ভাবনী ধারণা পেয়েছি। আমরা জানি, তরুণদের মধ্যে বহুমুখী সম্ভবনা রয়েছে, দিনশেষে তারাই ‘স্মার্ট বাংলাদেশ’গড়ে তুলবে।” এ নিয়ে চ্যাম্পিয়ন টিমের আনিকা রাহনুমা বলেন, “সমাধানের জন্য আমাদের ওপেন-এন্ডেড একটি কেস দেয়া হয়। এ কেস সমাধানে আমাদের স্বাধীনভাবে ব্রেইনস্টর্ম করা ও সৃজনশীল আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ দেয়া হয়। স্কিটো হ্যাকাথন আমাদের জন্য অনেক উপভোগ্য ছিলো। আমাদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। অসাধারণ এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি স্কিটো ও গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।” স্কিটো ও গ্রামীণফোন আয়োজিত প্রথমবারের মতো এ হ্যাকাথন প্রতিযোগিতায় রূপান্তরমূলক বিভন্ন আইডিয়া তুলে ধরা হয়। স্কিটো হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম ‘সার্কিট ব্রোকার্স।’ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার–আপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম ‘এন্ড গেম’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘ইনমেটস।’ গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভির হোসেন এবং সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বিজয়ীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আইটি’র ডিরেক্টর এস এম মনিরুল হক, হেড অব কমার্শিয়াল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ভৈভব মধুকর নিক্তে, হেড অব বিজনেস পার্টনার অ্যান্ড সার্কেল এইচআর শায়লা রহমান, হেড অব স্কিটো কাজী ইমরান মাহবুবসহ গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। পুরস্কার হিসেবে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পায় ১ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার–আপ টিমকে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকার চেক দেয়া হয়।
Read More » -
বিশেষ খবর
আগামী প্রজন্মের কাছে সম্প্রীতির বিশ্ব তুলে দিতে হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল ধর্মের মূল বাণীই হলো মানবতার জয়গান। ধর্মনিরপেক্ষ এই দেশে শেখ হাসিনার…
Read More » -
খেলা
রোনালদোর সঙ্গে জমে গেছে আন্তোনির রসায়ন
মাত্রই কয়েকমাস হলো ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছেন আন্তোনি। এর মধ্যে আবার আন্তর্জাতিক বিরতিও ছিল। ইউনাইটেডে এখনও তার গায়ে নবীনের গন্ধ।…
Read More » -
খেলা
ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সংঘর্ষ; নিহত বেড়ে ১৭৪
ইন্দোনেশিয়ায় ঘরোয়া ফুটবল ম্যাচে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন…
Read More » -
শীর্ষ নিউজ
আরও তিন-চার দিন থাকবে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। চলমান এই বৃষ্টি আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।…
Read More » -
বিশেষ খবর
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাংবাদিক তোয়াব খান
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খানকে আগামীকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। বার্ধক্যজনিত জটিলতায় শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা…
Read More » -
বিশেষ খবর
আজ কোনো অভিযোগ নাই, অনুযোগও নাই : বিদায়ী আইজিপি
পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘যারা আমাকে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, আমার বিরুদ্ধে নানা…
Read More » -
বিশেষ খবর
রাজনীতি নয়, খুন-ধর্ষণে ব্যস্ত ছাত্রলীগ: কর্নেল অলি
২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ…
Read More » -
আঞ্চলিক
যশোরে রায়ে রেকর্ডকৃত বিচারক শিমুল কুমার বিশ্বাসের পদোন্নতি
মালিক উজ জামান, যশোর : যশোরে একদিনে অর্ধশত মামলার রায় দিয়ে রেকর্ড করা বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ শিমুল…
Read More » -
বিশেষ খবর
দেশের নদীগুলো নিয়মিত খনন করার আহ্বান
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২২: নদীর নব্যতা বাড়িয়ে শুষ্ক মৌসুমে পানির সহজলোভ্যতা বাড়াতে, নদীর ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষার্থে এবং বন্যা, খড়ার মতো দুর্যোগগুলো…
Read More »