admin

  • শীর্ষ নিউজ

    বন্যাদুর্গতদের পাশে গ্রামীণফোন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

    [ঢাকা, ০৪ জুলাই, ২০২২] বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া লাখো মানুষের খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ প্রতিকূল পরিস্থিতিতে, দায়িত্বশীল  প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে এসেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি বন্যাদুর্গত এলাকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায়, ইতোমধ্যে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে চারটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পগুলোর মাধ্যমে এ জেলাগুলোর পাশ্ববর্তী উপজেলা সমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। দশ দিন ব্যাপী এ উদ্যোগটি  গত মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ০৮ জুলাই। এ সময়ে ছয় হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যেই টিমের প্রতিটি সদস্য এ অঞ্চলগুলোতে নিবেদিতভাবে কাজ করছেন। গ্রামীণফোন ও বিডিআরসিএস’র যৌথ এ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে  নেত্রকোনা সদর, বারহাট্টা, কলমাকান্দা, দক্ষিণ সুরমা, কানাইঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২১৭৩জনকে  চিকিৎসা সংক্রান্ত সেবা ও পরামর্শ দেয়া হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “টানা বৃষ্টিতে হঠাৎ বন্যা পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তর-পূর্ব অঞ্চলের মানষ বিপন্ন অবস্থায় পড়েছেন। এ অবস্থায় মোবাইল কানেক্টিভিটি বন্যাদুর্গতের যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন।  গ্রামীফোন টিম রেগুলেটর, স্থানীয় প্রশাসন, আইনশৃংখলা বাহীনি এবং নেটওয়ার্ক পার্টনারদের সাথে নিয়ে একসাথে জরুরী ভিত্তিতে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জরুরী স্বাস্থ্যসেবা এবং খাদ্য সরবারহের নিয়ে আমরা বন্যাপীড়িতের পাশে আছি।  আমাদের সার্বিক সহায়তার কার্যক্রমে সহায়তার জন্য আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।” মেডিকেল ক্যাম্প ছাড়াও, খুব শিগগিরই ১৫ হাজার মানুষের মাঝে ১৫ হাজার ফুড রিলিফ প্যাক বিতরণ কার্যক্রম শুরু হবে, যা দিয়ে প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাবারের জোগান নিশ্চিত হবে। এর আগে, বন্যাদুর্গত এলাকায় মোবাইল সেবার মাধ্যমে জরুরি চাহিদা মেটাতে গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক–টাইম দিয়েছে গ্রামীণফোন।

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    যশোরে কোরবানীর জন্য প্রস্তুত ৯৫,৭১০ গরু ছাগল

    মালিক উজ জামান, যশোর : যশোর জেলার আটটি উপজেলায় কোরবানীর জন্য প্রস্তুুত রয়েছে ৯৫,৭১০টি গরু ছাগল।এ কারণে আসন্ন কোরবানীর ঈদে…

    Read More »
  • বিশ্ব

    আমেরিকার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী গ্রেফতার

    আমেরিকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারী যুবককে গ্রেফতা করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে হামলা চালায়…

    Read More »
  • শীর্ষ নিউজ

    হুয়াওয়ে ও বিটিসিএল’র সহযোগিতায় নেত্রকোনায় বন্যাকবলিতদের জন্য ত্রাণ সামগ্রী

      [ঢাকা, ০৪ জুলাই, ২০২২] সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেত্রকোনা জেলা। জেলার ছয় উপজেলায় আটকা পড়েছিলেন প্রায় ৬ লাখ মানুষ, আর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৬ হাজার মানুষ। কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন দুর্যোগ কবলিত মানুষরা। এ অঞ্চলের অধিবাসীদের প্রতিকূল অবস্থার কথা বিবেচনা করে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বন্যাকবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে দেশে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও বিটিসিএল। এ উদ্যোগের মাধ্যমে ৩ জুলাই বিটিসিএল কার্যালয়ে হুয়াওয়ে এক হাজার ব্যাগের বেশি ত্রাণ সামগ্রী পূর্ণ ব্যাগ বিটিসিএল -এর কাছে হস্তান্তর করে। এ উপলক্ষে অনুষ্ঠিত এক প্রতীকী অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার তাওগুয়ানগিয়াও বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থতি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আমাদের দেশ কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রতিকূল সময় আমাদের দায়িত্ব একে অন্যের পাশে দাঁড়ানো। হুয়াওয়ে ও বিটিসিএল ভয়াবহ এ বন্যা পরিস্থিতিতে দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।” হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিওও তাওগুয়ানগিয়াও বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়টি সবসময় বজায় রেখে চলেছে হুয়াওয়ে। এবার আবারও আমরা বিটিসিএল’র সাথে একসাথে দুঃস্থ মানুষের সহায়তায় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রত্যাশা এ ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করবে। ভবিষ্যতেও সম্ভাব্য সকল উপায়ে হুয়াওয়ে বাংলাদেশের মানুষের সহায়তায় পাশে এসে দাঁড়াবে।” বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, “ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এখন চ্যালেঞ্জিং সময়, আর এ সময়ে একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সকল প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা যেনো এ কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারেন এজন্য আমরা আমাদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবো।” বিটিসিএল’র কাছে হস্তান্তর করা এক হাজারেরও বেশি ত্রাণ সামগ্রীর ব্যাগগুলোতে রয়েছে মুড়ি, চিড়া, চিনি, মোম, ম্যাচবাক্স, টোস্ট বিস্কুটসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্যসামগ্রী। অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিটিসিএল। গত সপ্তাহে হুয়াওয়ে নেত্রকোনার খালিয়াজুরীর দুই হাজারের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। সে সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরীর উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার, ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম এবং মেজর জিসানুল হায়দার।

    Read More »
  • বিশ্ব

    মক্কায় হজ্ব মেডিকেল সেন্টার পরিদর্শন করেন হজে আগত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক 

    সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার…

    Read More »
  • বিশেষ খবর

    প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন

    রাজধানীর প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিসুর রহমান আনিস (৫০) মারা গেছেন। আজ ভোর সোয়া ছয়টার…

    Read More »
  • বিশেষ খবর

    আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

    ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ…

    Read More »
  • বিনোদন

    না ফেরার দেশে পরিচালক তরুণ মজুমদার

    কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন। আজ সোমবার সকালে কলকাতার সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে…

    Read More »
  • রাজনীতি

    করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসমুক্ত হয়েছেন। রবিবার (৩ জুলাই) বিকেলে তার নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সোমবার সকালে বিএনপির…

    Read More »
  • আঞ্চলিক

    চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

    মালিক উজ জামান, যশোর : স্ত্রীর সিজার হওয়ার কথা সকাল ৯টার দিকে। অথচ আলট্রসোনো রিপোর্ট রয়েছে পাঁচ কিলোমিটার দুরের গ্রামের…

    Read More »
Back to top button