শীর্ষ নিউজ
-
ডেইলি স্টার-এর ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক
ঢাকা, ১৪ মার্চ ২০২৬: দেশের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেলস অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক পিএলসি। সম্পতি ঢাকায় দ্য ডেইলি স্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিক এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন আহমেদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা’-প্রাইম ব্যাংকের এই বিশ্বাসের প্রতিফলন এই অংশীদারিত্ব। দেশের অন্যতম সম্মানজনক একাডেমিক স্বীকৃতি প্রদানের এই প্ল্যাটফর্মকে সমর্থন করার মাধ্যমে প্রাইম ব্যাংক মেধা বিকাশে বিনিয়োগ, তরুণদের স্বপ্নকে লালন এবং তাদের বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে অনুপ্রাণিত করার ধারাবাহিকতা বজায় রাখছে। আসন্ন আয়োজনটি হবে এই উদ্যোগের ২৫তম আসর- যা দেশের মেধা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি দেশের প্রকৃত শক্তি তার তরুণদের স্বপ্ন, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মধ্যেই থাকে। এই অ্যাওয়ার্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। এই সম্মানজনক আয়োজনের ২৫তম আসরের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণদের আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করতে চাই, নতুন চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহ দিতে চাই এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে চাই।’ তিন দশকেরও বেশি সময় ধরে প্রাইম ব্যাংক শিক্ষা, নতুন উদ্যোগ এবং তরুণদের উন্নয়নে কাজ করে আসছে। একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকটি সবসময়ই তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে যাচ্ছে। এই অংশীদারিত্ব মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করা এবং আত্মবিশ্বাস, জ্ঞান ও সততার সঙ্গে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করার একটি যৌথ উদ্যোগ।
Read More » -
ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ঢাকা, ১২ মার্চ ২০২৬: বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মীরা। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য উন্নতমানের লাইফস্টাইল ও আতিথেয়তা সুবিধা নিশ্চিত করা হবে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারে র্যাক রেটের উপর আবাসনে ৪০% ছাড়, হোটেলের রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র্যাক রেটের উপর ৫০% ছাড়। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আবু সহীর ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
Read More » -
ফুলজোড়–করতোয়া নদীর দূষণের প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড় ও করতোয়া নদীর দূষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, ছাত্রনেতা, মানবাধিকারকর্মী ও তরুণ পরিবেশকর্মীরা।…
Read More » -
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু
মার্চ, ২০২৬ (বাসস) : মালদ্বীপের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ আজ থেকে পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু…
Read More » -
আট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
মার্চ, ২০২৬ (বাসস) : দেশের আট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে…
Read More » -
ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ মাধ্যম: মির্জা ফখরুল
মার্চ, ২০২৬ (বাসস) : এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড এদেশে নারীদের জন্য…
Read More » -
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ৩০ মার্চ
মার্চ, ২০২৬ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স…
Read More » -
রক্তদহ বিল পুনঃখননে বছরে ১৭০ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব
মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁর ঐতিহাসিক রক্তদহ বিল পুনঃখনন করা হলে বছরে প্রায় ১৭০ কোটি টাকার অতিরিক্ত কৃষি উৎপাদন…
Read More » -
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের
মার্চ, ২০২৬ (বাসস) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে…
Read More » -
রেশনিং পদ্ধতির জ্বালানী ঈদযাত্রায় ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য উস্কে দিবে— যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ১০ মার্চ, মঙ্গলবার ২০২৬: পরিবহনে জ্বালানী তেল সরবরাহের নির্ধারিত সিলিং পদ্ধতি ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে, ভাড়া নৈরাজ্য উস্কে দিবে,…
Read More »