সংগঠন সংবাদ
-
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. জিয়াউর রহমান
ঢাকা, এপ্রিল ০৭, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মো. জিয়াউর রহমান বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন…
Read More » -
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে…
Read More » -
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
এপ্রিল ২০২৬ (বাসস): পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য ক্ষুদ্র ও…
Read More » -
মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ০৪ এপ্রিল ২০২৬, শনিবার : বিদায়ী মার্চে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬১৬ টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন…
Read More » -
দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক
ঢাকা, ০৫ এপ্রিল, ২০২৬: বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ বিতরণ করার মাইলফলক অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি., যা দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্দেশনা পাওয়ার পর, ব্যাংকটি পরবর্তী দিন সকালে প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে, যা ব্যাংকটির অপারেশনাল দক্ষতা এবং সমন্বিত কার্যক্রমের উদাহরণ। এই নতুন পণ্যটি গ্রাহকদের ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ প্রদান করবে, যার মাধ্যমে তারা তাদের বিনিয়োগ বিক্রি না করেই তহবিল অর্জন করতে পারেন। গ্রাহকদের চাহিদা পূরণে আধুনিক আর্থিক সমাধান প্রদানে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে সমন্বিত প্রচেষ্টায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে ঋণ অনুমোদন এবং বিতরণ প্রক্রিয়া দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম. নাজিম এ. চৌধুরী বলেন, “এই অর্জন নিয়ন্ত্রক সংস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে গ্রাহকদের নতুন নতুন আর্থিক সমাধান প্রদানে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। আমরা গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উন্নত আর্থিক সেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে করবে সহজ, সহনশীল ও দক্ষ।’ এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে অগ্রসারমান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক তার উদ্ভাবনী সক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ ব্যাংকিং খাতের আধুনিকীকরণের পথে নতুন মানদণ্ড স্থাপন করছে।
Read More » -
ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
একুশে পদকে ভূষিত ঢোলের জাদুকর খ্যাত হাজারো গানের স্রষ্টা বহুমাত্রিক শিল্পী উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি প্রয়াত বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী…
Read More » -
টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ঢাকা, এপ্রিল ০১, ২০২৬: গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্বাচিত টয়োটা গাড়ি ক্রয়ে বিশেষ মূল্য ছাড় পাবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর প্রেম্মিত সিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট উসুকে অগিনো ও সৈয়দ আসিফুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে। ——-
Read More » -
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি থানায় জিডি
ঢাকা: ৩১ মার্চ, মঙ্গলবার ২০২৬: ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক…
Read More » -
ঈদুল ফিতরে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ১০৪৬ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ৩০ মার্চ, সোমবার ২০২৬: পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ১০৪৬ জন…
Read More » -
ভিস্তার পণ্যে বিশেষ ছাড় পানে প্রাইম ব্যাংক গ্রাহকরা
ঢাকা, ৩০ মার্চ, ২০২৬: গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে ভিস্তা বাংলাদেশ-এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ এর বিভিন্ন পণ্যে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসেন মোহাম্মদ জাকারিয়া এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব কর্পোরেট সেলস সুফিয়া নূর শিল্পীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।…
Read More »