সংগঠন সংবাদ

  • এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক

    ঢাকা, ১৬ মার্চ ২০২৬: দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.-এর সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালু করার পথ প্রশস্ত হলো। এই অনুমোদনের মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সকল শ্রেণির মানুষকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে তোলা লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি। প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয়ের অধীনে পরিচালনা করবে। আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সেবার মান, নিয়মানুবর্তিতা এবং গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

    Read More »
  • বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  বিনয়বাঁশীর পুত্র ও আন্তর্জাতিক ঢোলবাদক…

    Read More »
  • ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী।  

    ঢাকা, ১৫ মার্চ ২০২৬ রবিবার: এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিবহন সংকটে পড়তে যাচ্ছে গাজীপুরের ৪৫ থেকে ৫০ লাখ তৈরী পোশাক ও…

    Read More »
  • ডেইলি স্টার-এর ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক

    ঢাকা, ১৪ মার্চ ২০২৬: দেশের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেলস অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক পিএলসি। সম্পতি ঢাকায় দ্য ডেইলি স্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিক এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন আহমেদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর  হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা’-প্রাইম ব্যাংকের এই বিশ্বাসের প্রতিফলন এই অংশীদারিত্ব। দেশের অন্যতম সম্মানজনক একাডেমিক স্বীকৃতি প্রদানের এই প্ল্যাটফর্মকে সমর্থন করার মাধ্যমে প্রাইম ব্যাংক মেধা বিকাশে বিনিয়োগ, তরুণদের স্বপ্নকে লালন এবং তাদের বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে অনুপ্রাণিত করার ধারাবাহিকতা বজায় রাখছে। আসন্ন আয়োজনটি হবে এই উদ্যোগের ২৫তম আসর- যা দেশের মেধা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি দেশের প্রকৃত শক্তি তার তরুণদের স্বপ্ন, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মধ্যেই থাকে। এই অ্যাওয়ার্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। এই সম্মানজনক আয়োজনের ২৫তম আসরের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণদের আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করতে চাই, নতুন চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহ দিতে চাই এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে চাই।’ তিন দশকেরও বেশি সময় ধরে প্রাইম ব্যাংক শিক্ষা, নতুন উদ্যোগ এবং তরুণদের উন্নয়নে কাজ করে আসছে। একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকটি সবসময়ই তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে যাচ্ছে। এই অংশীদারিত্ব মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করা এবং আত্মবিশ্বাস, জ্ঞান ও সততার সঙ্গে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করার একটি যৌথ উদ্যোগ।

    Read More »
  • ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

    ঢাকা, ১২ মার্চ ২০২৬: বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মীরা। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য উন্নতমানের লাইফস্টাইল ও আতিথেয়তা সুবিধা নিশ্চিত করা হবে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারে র‍্যাক রেটের উপর আবাসনে ৪০% ছাড়, হোটেলের রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র‍্যাক রেটের উপর ৫০% ছাড়। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আবু সহীর ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

    Read More »
  • ফুলজোড়–করতোয়া নদীর দূষণের প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড় ও করতোয়া নদীর দূষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, ছাত্রনেতা, মানবাধিকারকর্মী ও তরুণ পরিবেশকর্মীরা।…

    Read More »
  • রেশনিং পদ্ধতির জ্বালানী ঈদযাত্রায় ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য উস্কে দিবে— যাত্রী কল্যাণ সমিতি

    ঢাকা: ১০ মার্চ, মঙ্গলবার ২০২৬:   পরিবহনে জ্বালানী তেল সরবরাহের নির্ধারিত সিলিং পদ্ধতি ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে, ভাড়া নৈরাজ্য উস্কে দিবে,…

    Read More »
  • নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    ঢাকা, ০৯ মার্চ ২০২৬:  নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহাতা করতে ডায়েট কাউন্সেলিং সেন্টার-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক নীরা গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার প্রদত্ত বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস-সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। পেশাদার পরামর্শ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসমাধানের জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটির সঙ্গে এ অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ পুষ্টি সহায়তা সহজলভ্য করবে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার। এ সময় প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার বাইরেও সমন্বিত ও কল্যাণমুখী সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ———

    Read More »
  • সুনামগঞ্জে অনুভবের অলিন্দ’ প্রবন্ধর মোড়ক উন্মোচন

    আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের কবি আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন হয়েছে। শনিবার…

    Read More »
  • প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীদের প্রজনন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে মীনা আইভিএফ-এর সাথে চুক্তি স্বাক্ষর

    ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ : গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসোসিয়েটসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়, যা প্রাইম ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড প্রদত্ত বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্টিলিটি ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মীনা আইভিএফ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াছমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।

    Read More »
Back to top button