সংগঠন সংবাদ
-
আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ
“উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে একটি বৃহৎ নীতি সংলাপ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে দ্য ফ্রন্ট পেইজ–এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট‘। ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ–তরুণী। “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এই সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ। এই সংলাপের লক্ষ্য ছিল নারীদের শুধুমাত্র উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী হিসেবে নয়, বরং নীতি নির্ধারক ও জাতি গঠনের সক্রিয় চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠা করা। আলোচনায় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী জেসিন, সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী, যিনি আলোচনাকে কার্যকর ও অংশগ্রহণমূলকভাবে এগিয়ে নেন। এই নীতি সংলাপটি নীতিগত ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে সমাধানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে নারী শিক্ষার্থী ও তরুণ নেতৃত্ব, পেশাজীবী ও উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক ও অধিকারকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Read More » -
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন
১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের…
Read More » -
বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন
জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)…
Read More » -
প্রাইম ব্যাংকে সর্বোচ্চ ২% কম মুনাফায় হোম লোন-ইনভেস্টমেন্ট ট্রান্সফারের সুবিধা
ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি.-এর হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিশেষ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের বিদ্যমান কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্টে স্থানান্তর করতে পারবেন এবং বিদ্যমান মুনাফা হারের ওপর বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা কম পরিশোধের সুবিধা উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ সুবিধা শরিয়াহ-সম্মত হাসানাহ হোম ইনভেস্টমেন্টে রূপান্তর করতে পারবেন, যার ফলে মাসিক কিস্তি কমবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে। অফারের আওতায় গ্রাহকরা প্রতিযোগিতামূলক মুনাফা হার, ঋণ পরিশোধে নমনীয়তা, ব্যক্তিগত আর্থিক পরামর্শ এবং ঝামেলাহীন ট্রান্সফার প্রক্রিয়ার সুবিধা উপভোগ করবেন। এতে গৃহঋণ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হবে। এই ক্যাম্পেইনের লক্ষ্য গ্রাহকদের আর্থিক চাপ কমিয়ে দৈনন্দিন প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সাশ্রয়ী অর্থ ব্যবহারের সুযোগ সৃষ্টি করা। প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক আর্থিক সল্যুশন প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের বিদ্যমান কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করে বছরে সর্বোচ্চ ২% পর্যন্ত মুনাফা হার কমানোর সুবিধা নিতে পারবেন। আমাদের লক্ষ্য গ্রাহকদের আবাসন ঋণ সাশ্রয়ী করা।’ বিভিন্ন শ্রেণির গ্রাহকের চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্ট সল্যুশনগুলো সাজানো…
Read More » -
প্রাইম ব্যাংক-এর পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস
ঢাকা, জানুয়ারি ১০, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক…
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল…
Read More » -
সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
জানুয়ারি, ২০২৬ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ…
Read More » -
ব্যাংকগুলোকে নারী-বান্ধব শৌচাগার নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাংকিং কর্মক্ষেত্রে নারীদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব উল্লেখ করে সব তফসিলি ব্যাংককে নারী-বান্ধব শৌচাগার নির্মাণের নির্দেশ…
Read More » -
কুয়েটে চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধিবিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা
জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও…
Read More » -
প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ঢাকা, জানুয়ারি ০৬, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.। সম্প্রতি ব্যাংকের…
Read More »