সংগঠন সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের  ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও

    ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬: টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার তার বাংলাদেশ সফরে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে…

    Read More »
  • সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

    ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সামুদা গ্রুপের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ব্যাংকটি। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সকল ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে। পাশাপাশি, তাদের বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে। ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ব্যবহারের মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান এ সম্পর্কিত চুক্তিপত্র বিনিময়…

    Read More »
  • সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

        আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বাঁধে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ…

    Read More »
  • প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের একাদশ আসর শুরু

    ঢাকা, এপ্রিল ০৯, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে মাঠে গড়িয়েছে “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” মৌসুম। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সাথে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত প্রাইম ব্যাংক। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল শুরু হয়েছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় প্রেস কনফারেন্স, উন্মোচন করা হয় জার্সি। প্রেস কনফারেন্সে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উপস্থিত ছিলেন স্কুল ক্রিকেট খেলা জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়ও। প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী বলেন, “আমরা দেখেছি যে, স্কুল ক্রিকেট খেলা প্রায় দশ বারোজন ক্রিকেটার আছেন যারা সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। এটা নি:সন্দেহে আমাদের জন্য আনন্দ ও গর্বের। দেশের ক্রিকেটের সামগ্রিক যে এগিয়ে চলা সেখানে তৃণমূল পর্যায়ের ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ জায়গায় যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। ১০ বছর ধরেই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। এটা আমাদের জন্য একটা আবেগের জায়গাও বটে। বিসিবিকে সাধুবাদ এই টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনার জন্য”। ২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩,৫০৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৬,১৯৫ ম্যাচে খেলেছে ৭৬,২৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে কোন পর্যায়ের ক্রিকেটে সর্ব্বোচ্চ। এছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে, বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে বৃত্তি সংখ্যা এই বছর ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমানও বছরে ৬০০০০ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।

    Read More »
  • গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত

    দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত…

    Read More »
  • প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. জিয়াউর রহমান

    ঢাকা, এপ্রিল ০৭, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মো. জিয়াউর রহমান বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন…

    Read More »
  • বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

      এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক  ও প্রধান সম্পাদক হিসেবে…

    Read More »
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

      এপ্রিল ২০২৬ (বাসস): পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য ক্ষুদ্র ও…

    Read More »
  • মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি

    ঢাকা: ০৪ এপ্রিল ২০২৬, শনিবার :   বিদায়ী মার্চে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬১৬ টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন…

    Read More »
  • দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক

    ঢাকা, ০৫ এপ্রিল, ২০২৬: বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ বিতরণ করার মাইলফলক অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি., যা দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে  গত বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্দেশনা পাওয়ার পর, ব্যাংকটি পরবর্তী দিন সকালে প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে, যা ব্যাংকটির অপারেশনাল দক্ষতা এবং সমন্বিত কার্যক্রমের উদাহরণ। এই নতুন পণ্যটি গ্রাহকদের ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ প্রদান করবে, যার মাধ্যমে তারা তাদের বিনিয়োগ বিক্রি না করেই তহবিল অর্জন করতে পারেন। গ্রাহকদের চাহিদা পূরণে আধুনিক আর্থিক সমাধান প্রদানে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে সমন্বিত প্রচেষ্টায় এই উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে ঋণ অনুমোদন এবং বিতরণ প্রক্রিয়া দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম. নাজিম এ. চৌধুরী বলেন, “এই অর্জন নিয়ন্ত্রক সংস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে গ্রাহকদের নতুন নতুন আর্থিক সমাধান প্রদানে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন।  আমরা গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উন্নত আর্থিক সেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে করবে সহজ, সহনশীল ও দক্ষ।’ এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে অগ্রসারমান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক তার উদ্ভাবনী সক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ ব্যাংকিং খাতের আধুনিকীকরণের পথে নতুন মানদণ্ড স্থাপন করছে।

    Read More »
Back to top button