সংগঠন সংবাদ
-
প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, মার্চ ০৪, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, সম্প্রতি সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল (এআইএস)-এর সাথে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো এআইএস সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা। সাভার এলাকার অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে (প্রতিষ্ঠিত ১৯৯৭), এআইএস এখন থেকে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সকল সুবিধা গ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ও কর্মীদের জন্য পেরোল ব্যাংকিং সেবা। এছাড়া অভিভাবক ও স্টাফদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএস-এর প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএস-এর পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। ———-
Read More » -
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
[ঢাকা, মার্চ ০৪, ২০২৬] বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রকল্পে সহায়তা দিচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর…
Read More » -
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার…
Read More » -
সুনামগঞ্জে ইফতারসামগ্রী বিতরন করেছে আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট
সুনামগঞ্জ প্রতিনিধি: আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট কাজিরপয়েন্ট সুনামগঞ্জ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতারসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (৪ঠা মার্চ)…
Read More » -
বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার মেজবানির আদলে সেহেরি ও দোয়া মাহাফিল
বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার সেহেরি মাহাফিলে গুণী ব্যক্তিদের সন্মাননা মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম …
Read More » -
আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট
ঢাকা, ফেব্রুয়ারি ২৫, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আকতার প্রোপার্টিস-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে আকতার প্রোপার্টিস থেকে ফ্ল্যাট ক্রয়ে মূল দামের উপর ৫ শতাংশ…
Read More » -
গাজীপুর-ময়মনসিংহের বিশেষ গ্রাহকদের নিয়ে গ্রামীণফোনের ইফতার
জিপি স্টার সিগনেচার গ্রাহকদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে…
Read More » -
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই আয়োজনের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রাইমএকাডেমিয়া হলো শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যা শিক্ষাখাত ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মউন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। তিনি ডিজিটাল হিসাব খোলা (ই-কেওয়াইসি), আধুনিক ব্যাংকিং সেবা এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়েও ব্যবহারিক দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি)-এর ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া, এফসিএ। তাঁরা প্রাইম ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আয়োজক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক দেশব্যাপী তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে—অর্জিত জ্ঞানকে আত্মবিশ্বাসে, সচেতনতাকে কর্মে এবং সম্ভাবনাকে কার্যকর নেতৃত্বে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
Read More » -
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন। আজ…
Read More » -
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে একাডেমিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল…
Read More »