শিক্ষাসংগঠন সংবাদ

শিক্ষার মান উন্নয়নে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ আশুগঞ্জে মতবিনিময় সভা

_cuva
আশুগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
​নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, আসন্ন নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি এবং পড়াশোনার সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আশুগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
​মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায়। শিক্ষিকা ফারজানা আক্তার-এর সঞ্চালনায় সভায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
​সভার মূল আলোচ্য বিষয়সমূহ: নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি: আসন্ন টেস্ট পরীক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বর্তমান অবস্থা।
​শিক্ষার মানোন্নয়ন: শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ফলাফলের মান বৃদ্ধি।
 
অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায় তার সূচনা বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখা এবং তা আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন—​”ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সব সময়ই মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে। তবে আমাদের লক্ষ্য এই মানকে প্রতিনিয়ত আরও উন্নত করা। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক এবং অভিভাবক—উভয় পক্ষকেই আরও নিবিড়ভাবে মনোযোগী হতে হবে। বিশেষ করে যারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে বা দুর্বল, তাদের জন্য আমরা ‘এলকো’ (ALCO) পদ্ধতিতে প্রতিটি বিষয়ে বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্য হলো কোনো শিক্ষার্থীকে পেছনে ফেলে রাখা নয়, বরং সঠিক পরিচর্যার মাধ্যমে সবার মেধার বিকাশ ঘটানো।”
 
​সভায় অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। শিক্ষকরাও প্রতিটি শিক্ষার্থীর দূর্বলতা কাটিয়ে উঠতে বিশেষ যত্ন নেয়ার আশ্বাস প্রদান করেন। সবশেষে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে স্কুল ও পরিবারের মধ্যে সমন্বয় বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button