অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ঢাকাসেপ্টেম্বর ১০২০২৬: রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের এই রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। এই তহবিল বাংলাদেশ সরকারের রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিমুখী শিল্পগুলোকে সহায়তা দেওয়ার জন্য গঠিত হয়েছে। এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য হলো রপ্তানিকারকদের পণ্য ও সেবার বৈচিত্র্য বাড়াতে উৎসাহিত করা, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাত ও পণ্যের বিকাশ ঘটিয়ে বাংলাদেশের রপ্তানি ভিত্তিকে আরও বহুমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফটো ক্যাপশন: বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুননবী এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান পরস্পরের মধ্যে চুক্তির নথি বিনিময় করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button