শীর্ষ নিউজসংগঠন সংবাদ

সৃজনশীল অর্থনীতির জাতীয় রূপরেখা প্রণয়নে ব্র্যাক ও ইউনেস্কোর চুক্তি

বাংলাদেশেরসৃজনশীলঅর্থনীতিরবিকাশেএকসঙ্গেকাজকরতেসমঝোতাস্মারক (এমওইউ) স্বাক্ষরকরেছেব্র্যাক ও জাতিসংঘেরশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়কসংস্থা-ইউনেস্কো। এই অংশীদারত্ব দেশের সৃজনশীল শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এবং এ খাতের উন্নয়নে একটি জাতীয় রূপরেখা প্রণয়নে সহায়তা করবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকারব্র্যাকসেন্টারেআয়োজিতঅনুষ্ঠানেসমঝোতাস্মারকেস্বাক্ষরকরেনব্র্যাকেরনির্বাহীপরিচালকআসিফসালেহ্‌ এবংইউনেস্কোর বাংলাদেশপ্রতিনিধি ও ঢাকাকার্যালয়েরপ্রধানড. সুসানভাইজ।

ব্র্যাকেরনির্বাহীপরিচালকআসিফসালেহ্‌ বলেন, “বাংলাদেশেরসংস্কৃতিওঐতিহ্যযেমন, আমাদেরসমৃদ্ধকারুশিল্প, সংগীত, চলচ্চিত্রএবংআবহমানঐতিহ্যওতেমনএকঅমূল্যঅর্থনৈতিকসম্পদ, যারঅপারসম্ভাবনাকেআমরামাত্রকাজেলাগাতেশুরুকরেছি।ইউনেস্কোরসঙ্গেএইচুক্তিরমূললক্ষ্যহলোসেইসম্ভাবনাকেবাস্তবেরূপদেওয়া।এলক্ষ্যেপ্রয়োজনীয়তথ্য-উপাত্ত, গবেষণালব্ধপ্রমাণওধারণাএকত্রিতকরেসৃজনশীলঅর্থনীতিরজন্যএকটিজাতীয়কৌশলওরোডম্যাপপ্রণয়নেসরকারকেসহায়তাকরা।যাকর্মসংস্থানেরসুযোগসৃষ্টিরপাশাপাশিইতোমধ্যেএখাতেঅনানুষ্ঠানিকভাবেকর্মরতবিপুলসংখ্যকমানুষেরজীবিকারসুযোগকেওপ্রসারিতকরবে।ব্র্যাকএইখাতকেএকটিসমন্বিতওআন্তঃসংযুক্তইকোসিস্টেমহিসেবেবিবেচনাকরে।কারুশিল্পীদেরসঙ্গেআড়ংয়েরকয়েকদশকেরকাজেরঅভিজ্ঞতা, দীর্ঘদিনের ‘গণনাটক’কর্মসূচিএবংকমিউনিটিভিত্তিকপর্যটনউদ্যোগ ‘অতিথি’রমাধ্যমেএখাতেরবিকাশেব্র্যাকেরদীর্ঘদিনেরসম্পৃক্ততারয়েছে।ব্র্যাকেরপ্রত্যাশাএইখাতকেআরওএগিয়েনিতেইউনেস্কো, বেসরকারিখাতএবংঅন্যান্যঅংশীজনেরসঙ্গেকাজকরা।”

ইউনেস্কোর বাংলাদেশপ্রতিনিধি ও ঢাকাকার্যালয়েরপ্রধান ড. সুসানভাইজবলেন, “বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারুশিল্পী, নৃত্যশিল্পী ও রন্ধনশিল্পীসহ সাধারণ বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন করা সম্ভব। এই অংশীদারত্ব দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের পথচিহ্নিত করতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ, চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবির, ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব কালচার কিযী তাহনিন।

অংশীদারত্বেরআওতায়সৃজনশীলঅর্থনীতিরবিকাশেস্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদিঅগ্রাধিকারএবংবাস্তবায়নযোগ্যপদক্ষেপচিহ্নিতকরেএকটিজাতীয়রূপরেখাতৈরিতেকাজকরবেদুইপ্রতিষ্ঠান। পাশাপাশিবাংলাদেশেরবিদ্যমানসৃজনশীলশিল্পেরপরিবেশ ও সম্ভাবনাপর্যালোচনাকরাহবে। এ খাতেরসীমাবদ্ধতাচিহ্নিতকরারপাশাপাশিসংশ্লিষ্টব্যক্তি ও প্রতিষ্ঠানেরমধ্যেসহযোগিতাবাড়ানোরসুযোগওখুঁজেদেখাহবে।

এইউদ্যোগেবিশেষগুরুত্বপাবেচলচ্চিত্র ও অডিও-ভিজ্যুয়ালশিল্প, সাংস্কৃতিক ও কমিউনিটিভিত্তিকপর্যটন, চলচ্চিত্রউৎসবএবংঐতিহ্য। এ ছাড়াদেশেরশহরগুলোকেতাদেরসাংস্কৃতিকঐতিহ্য ও সৃজনশীলসক্ষমতারভিত্তিতেএগিয়েনিতেএকটিজাতীয় ‘ক্রিয়েটিভসিটিজনেটওয়ার্ক’ গঠনেরসম্ভাবনাওপর্যালোচনাকরবেব্র্যাক ও ইউনেস্কো।

এরঅংশহিসেবেঢাকাকেইউনেস্কোর ‘ক্রিয়েটিভসিটিজনেটওয়ার্ক’-এ যুক্তকরারসম্ভাবনাওযাচাইকরাহবে। এইনেটওয়ার্কেরমাধ্যমেবিভিন্নশহরসৃজনশীলতা ও সাংস্কৃতিকশিল্পকেকাজেলাগিয়েটেকসইনগরউন্নয়নেভূমিকারাখে।

এইঅংশীদারত্বেরমাধ্যমেবাংলাদেশেরসৃজনশীলশিল্পেরবিকাশ, মানুষেরআয় ও জীবিকারনতুনসুযোগতৈরিএবংদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতেচায়ব্র্যাক ও ইউনেস্কো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button