বিশেষ খবররাজনীতি

মওলানা ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে : রুহুল কবির রিজভী

নভেম্বর, ২০২৬ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার আদর্শ আমাদের লালন করতে হবে।

তিনি আরও বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন।

এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button