বিশেষ খবর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের নির্মূলই পুলিশের প্রধান চ্যালেঞ্জ : আইজিপি

 

মার্চ, ২০২৬ (বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের নির্মূল করাই পুলিশের প্রধান চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশ কাজ করছে।

আজ (সোমবার) পুলিশ হেডকোয়াটার্স মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে দেশের উন্নয়ন হবে না। সে কারণে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত অপরাধ বন্ধে পুলিশ কাজ করছে। পুলিশের সেবা তৃণমূল পর্যায়েও পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, অপরাধী যত বড়ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম ও মোসলেহ উদ্দিন আহমদসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button