খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে তিন নতুন মুখ

 

মে ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৪ জুন থেকে লর্ডসে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

এই দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন ডারহামের টপ অর্ডার ব্যাটার এমিলিও গে, হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার সনি বেকার ও সামারসেটের উইকেটরক্ষক-ব্যাটার জেমস রিউ।

লিস্টারশায়ারের স্পিনার রেহান আহমেদ, সারে সীমার ম্যাথু ফিশার ও সাসেক্সের পেসার ওলি রবিনসনও টেস্ট দলে ফিরেছেন।

আগামী ২৪ মে থেকে লাফবোরোতে শুরু হওয়া ট্রেনিং ক্যাম্পে টেস্ট দলকে রিপোর্ট করতে বলা হয়েছে।

বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলা রেহান আহমেদ ও জ্যাকব বেথেল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব শেষে দলে যোগ দিবেন।

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি টেস্ট স্কোয়াড নির্বাচনের পেছনের ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, দলে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার, দুর্দান্ত ফর্মে থাকা কাউন্টি ক্রিকেটার এবং ভবিষ্যতের জন্য গড়ে তোলা সম্ভাবনাময় তরুণদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত দলটি বর্তমান ফর্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা- দুই বিষয়কেই গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রত্যাবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া পুনর্বাসনে থাকা ফাস্ট বোলার জোফরা আর্চারের বিষয়েও তিনি বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের কাজের চাপ ও ফিটনেস বাড়িয়ে নিচ্ছেন।

১ম টেস্টের জন্য ইংল্যান্ড দল :

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস এ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিউ, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ, জস টাং।

সূচী :

১ম টেস্ট : ৪-৮ জুন, লর্ডস

২য় টেস্ট : ১৭-২১ জুন, দ্য ওভাল

৩য় টেস্ট : ২৫-২৯ জুন, নটিংহ্যাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button