admin

  • অর্থ ও বাণিজ্য

    শীঘ্রই বাজারে আসছে ‘দ্য লিজেন্ডারি’ অপো রেনো১৪সিরিজ

      আজকের বিশ্বে ফ্যাশন ও প্রযুক্তি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে; ঠিক এই সময়েঅপো রেনো১৪সিরিজ কেবল একটি স্মার্টফোন হিসেবে নয়, বরং একটি…

    Read More »
  • শীর্ষ নিউজ

    জাইকার আয়োজনে ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’

    দেশের নগর এলাকার পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাপান–বাংলাদেশের অংশীদারিত্বের সম্ভাবনা  জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য দেশে চার দিনব্যাপী বিজনেস ট্যুর আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জাইকা)। গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’ শীর্ষক এ সফর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ, টেকসই সমাধানের সার্বিক অবস্থা এবং দেশের দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে সাম্যক ধারণা অর্জনে নয়টি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ট্যুরে অংশগ্রহণ করেন। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের আকর্ষণীয় এক গন্তব্যস্থল হয়ে উঠছে বাংলাদেশ; এবং দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে, দ্রুত নগরায়নের কারণে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অপর্যাপ্ত বর্জ্যপানি পরিশোধন ব্যবস্থা, পয়োনিষ্কাশন প্রকল্পের অপ্রতুলতা ও উচ্চমাত্রার বায়ু দূষন। বাংলাদেশে সংস্লিষ্ট অংশীজনদের সাথে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি পরিশোধন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিশেষায়িত জাপানের প্রতিষ্ঠানগুলোকে এ বিজনেস স্টাডি ট্যুরে অংশ নেয়ার আহ্বান জানায় জাইকা। সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), স্যানিটারি ল্যান্ডফিল সাইট, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ভূগর্ভস্থ পানি পরিশোধন কেন্দ্র। পাশাপাশি, তারা সংশ্লিষ্ট খাতে কাজ করা স্থানীয় প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন। জাপানের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি কীভাবে বাংলাদেশের পরিবেশগত এসব সমস্যার সমাধানের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিগন। পাশাপাশি, তারা যেন ভবিষ্যতে জাইকার প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ও এসডিজি বিজনেস সাপোর্টের (জাইকা বিজ) মাধ্যমে অংশীদারিত্ব করে, এ ব্যাপারেও উৎসাহিত করা হয়। উল্লেখ্য, জাইকার এ প্রোগ্রামের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যভিত্তিক (এসডিজি) টেকসই ব্যবসায়িক মডেল উন্নয়নে ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়। পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা করে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা। বাংলাদেশের উন্নয়নের যাত্রায় নেটওয়ার্ক তৈরি, জ্ঞানের বিনিময় এবং অংশীদারিত্বের সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতেই জাইকার এ বিজনেস স্টাডি ট্যুর আয়োজন করে।

    Read More »
  • অর্থ ও বাণিজ্য

    ২০২৫ সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

    ঢাকা, জুলাই ২৭, ২০২৫: দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি., ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের…

    Read More »
  • শীর্ষ নিউজ

    তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকী সম্মাননা পেলেন সুনামগঞ্জের জুলাইযোদ্ধা জহুর আলী

    আল হেলাল : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী। এ…

    Read More »
  • শীর্ষ নিউজ

    চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

      জুলাই, ২০২৫ (বাসস): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।…

    Read More »
  • বিশেষ খবর

    প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    জুলাই, ২০২৫ (বাসস): ঢাকায় সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান…

    Read More »
  • বিশেষ খবর

    বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

      জুলাই, ২০২৫ (বাসস): হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে আজ পালন করা হবে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। বিশ্বের অনান্য দেশের মত বাংলাদেশেও…

    Read More »
  • বিশেষ খবর

    বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

      জুলাই, ২০২৫ (বাসস): সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে আগত ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায়…

    Read More »
  • বিশেষ খবর

    বিদেশ ভ্রমণের সরকারি আদেশে থাকতে হবে পাসপোর্ট নম্বর

      জুলাই, ২০২৫ (বাসস): বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানিয়ে সব মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জনপ্রশাসন…

    Read More »
  • বিশেষ খবর

    বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত যত দ্রুত সম্পন্ন…

    Read More »
Back to top button