• প্রযুক্তি

    বন্যা দুর্গত সিলেটের গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন

    সিলেটের বন্যার্তদের পাশে গ্রামীণফোন বন্যা দুর্গত সিলেটের গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন [ঢাকা, ২০ জুন ২০২২] দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যা দুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরী প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন । গ্রামীণফোন গ্রাহকরা যেকোন লোকাল নাম্বারে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোন আজ সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে।  এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন  ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরী প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরন করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে। গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “জাতীয় এই দুর্যোগে মানুষের প্রয়োজনে পাশে দাড়াঁনো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কানেক্টিটিভিটি পার্টনার হিসাবে বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জরুরী কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে গ্রামীণফোন সবসময় পাশে থাকবে। সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত আমরা গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করছি।” বিগত ৪-৫ দিনে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে যেখানে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, বিটিআরসি, বাংলাদেশ সেনাবাহীনিসহ সকল সরকারী বেসরকারি সংস্থার সহায়তায় গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে ভবিষৎ এ আরও বিকল্প উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতীয় এই দুযোর্গ মোকাবেলায় কাজ করছে। প্রতিষ্ঠানটি সিলেটের বন্যার্তদের যেকোন সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগে টোল ফ্রি নাম্বারও প্রদান করেছে। নাম্বারগুলো হলো ০১৭৬৯-১৭৭২৬৬,০১৭৬৯-১৭৭২৬৭,০১৭৬৯-১৭৭২৬৮.

    Read More »
  • বিশেষ খবর

    প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে দেশের মানুষ বসবাস করে, ঘাবড়ানোর কিছু নেই

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার প্রস্তুতি আমাদের ছিল। আমি আগেই নির্দেশ দিয়েছি খাদ্যগুদামের ক্ষতি যেনো না হয়। পাশাপাশি খাদ্য বের…

    Read More »
  • চট্টগ্রাম

    জলাবদ্ধতায় মুরাদপুর মোড় গোলচত্ত্বরে আটকাপড়া

    কাজী ইব্রাহিম সেলিম : ফ্লাইওভারের উপরে নীচে জলাবদ্ধতায় রাতভর আটকাপড়া ভোগান্তির শিকার মানুষগুলো ছবি মুরাদপুর মোড় গোলচত্ত্বর, থেকে ভোর ৫…

    Read More »
  • বিশেষ খবর

    বৈশ্বিক খাদ্য সংকটে পশ্চিমাদের দায়ী করে যা বলছে রাশিয়া

    বৈশ্বিক খাদ্য সংকটে পশ্চিমাদের দায় দেখছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক মতামতধর্মী বিবৃতিতে পশ্চিমাদের দায়ী করে বক্তব্য…

    Read More »
  • রাজনীতি

    মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট

    রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ…

    Read More »
  • বিশেষ খবর

    বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

    বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…

    Read More »
  • বিশেষ খবর

    ৩ জেলার বন্যা পরিদর্শনে প্রধানমন্ত্রী

    বন্যাকবলিত এলাকা পরিদর্শনে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর…

    Read More »
  • শীর্ষ নিউজ

    দেশের ১৯ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

    দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোকে এক…

    Read More »
  • বিশেষ খবর

    চলতি মাসেই ৪৪তম বিসিএসের প্রিলির ফল

    ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল এই মাসের মধ্যেই যে কোন সময়ে প্রকাশিত হবে। আজ সরকারি কর্ম-কমিশন (পিএসসি) এই তথ্য জানিয়েছে।…

    Read More »
  • বিশেষ খবর

    ফোনে কুসিক নির্বাচনের ফল পাল্টানোর বক্তব্যটি গুজব : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি ফোনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফল পাল্টানোর বক্তব্যটি গুজব। কেননা,…

    Read More »
Back to top button