শীর্ষ নিউজ
-
প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের একাদশ আসর শুরু
ঢাকা, এপ্রিল ০৯, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে মাঠে গড়িয়েছে “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” মৌসুম। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সাথে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত প্রাইম ব্যাংক। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল শুরু হয়েছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় প্রেস কনফারেন্স, উন্মোচন করা হয় জার্সি। প্রেস কনফারেন্সে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উপস্থিত ছিলেন স্কুল ক্রিকেট খেলা জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়ও। প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী বলেন, “আমরা দেখেছি যে, স্কুল ক্রিকেট খেলা প্রায় দশ বারোজন ক্রিকেটার আছেন যারা সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। এটা নি:সন্দেহে আমাদের জন্য আনন্দ ও গর্বের। দেশের ক্রিকেটের সামগ্রিক যে এগিয়ে চলা সেখানে তৃণমূল পর্যায়ের ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ জায়গায় যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। ১০ বছর ধরেই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। এটা আমাদের জন্য একটা আবেগের জায়গাও বটে। বিসিবিকে সাধুবাদ এই টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনার জন্য”। ২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩,৫০৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৬,১৯৫ ম্যাচে খেলেছে ৭৬,২৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে কোন পর্যায়ের ক্রিকেটে সর্ব্বোচ্চ। এছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে, বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে বৃত্তি সংখ্যা এই বছর ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমানও বছরে ৬০০০০ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।
Read More » -
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরে ফসল রক্ষা বাঁধে পাউবো এবং জেলা ও উপজেলা প্রশাসনের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে ১২টি উপজেলায় সফল…
Read More » -
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
এপ্রিল, ২০২৬ (বাসস): মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো: হরমুজ প্রণালিতে বিকল্প পথ ঘোষণা ইরানের- ইরান…
Read More » -
শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
এপ্রিল, ২০২৬ (বাসস): চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার…
Read More » -
গাজীপুরে গ্রামীণফোনের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত…
Read More » -
সংসদে ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা বিল ২০২৬’ পাস
এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, কৃষি জমি সুরক্ষা এবং দ্রুত নগরায়ন ব্যবস্থাপনার লক্ষ্যে আজ জাতীয় সংসদে…
Read More » -
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. জিয়াউর রহমান
ঢাকা, এপ্রিল ০৭, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মো. জিয়াউর রহমান বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন…
Read More » -
৬ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স প্রবাহে ২৮.৬ শতাংশ প্রবৃদ্ধি
এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের আজ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ছয় দিনে রেমিটেন্স প্রবাহ গত…
Read More » -
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে…
Read More » -
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
এপ্রিল ২০২৬ (বাসস): পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য ক্ষুদ্র ও…
Read More »