শীর্ষ নিউজ
-
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসায় বিশেষ ছাড়
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ার চিকিৎসা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের সকল কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ার-এর সেবায় বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ইউনাইটেড হেলথকেয়ার-এ সকল প্যাথলজি টেস্টে ২০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং বিভাগে করা সকল ডায়াগনস্টিক টেস্টে ১০% ছাড় এবং পেশেন্ট ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫% ছাড়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সমঝোতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। ——-
Read More » -
পাঁচলাইশে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল সেই দিদার
সাব: নির্মাণাধীন ভবনে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে তাণ্ডব নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরের পাঁচলাইশে নির্মাণাধীন বহুতল ভবনে চাঁদা দাবির ঘটনায়…
Read More » -
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
/ মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন…
Read More » -
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)কে পিটিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…
Read More » -
পল্লী বিদ্যুৎ সমিতির ৩১২৯ জনের বদলি বিষয়ে প্রতিবেদন পেশ
ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পল্লী বিদ্যুৎ সমিতির ৩১২৯ জনের বদলি সংক্রান্ত বিষয়াদি সমাধানকল্পে গঠিত কমিটি প্রতিবেদন পেশ করেছে। এতে…
Read More » -
প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক…
Read More » -
সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে
ডিসেম্বর, ২০২৫(বাসস) : গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর…
Read More » -
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেড ইন সৌদি…
Read More » -
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ…
Read More » -
ভিয়েতনামে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন
ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে দূতাবাস…
Read More »