সংগঠন সংবাদ

  • বন্যা দুর্গত সিলেটের গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন

    সিলেটের বন্যার্তদের পাশে গ্রামীণফোন বন্যা দুর্গত সিলেটের গ্রাহকদের ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন [ঢাকা, ২০ জুন ২০২২] দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যা দুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরী প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন । গ্রামীণফোন গ্রাহকরা যেকোন লোকাল নাম্বারে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোন আজ সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে।  এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন  ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরী প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরন করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে। গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “জাতীয় এই দুর্যোগে মানুষের প্রয়োজনে পাশে দাড়াঁনো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কানেক্টিটিভিটি পার্টনার হিসাবে বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জরুরী কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে গ্রামীণফোন সবসময় পাশে থাকবে। সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত আমরা গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করছি।” বিগত ৪-৫ দিনে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে যেখানে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, বিটিআরসি, বাংলাদেশ সেনাবাহীনিসহ সকল সরকারী বেসরকারি সংস্থার সহায়তায় গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে ভবিষৎ এ আরও বিকল্প উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতীয় এই দুযোর্গ মোকাবেলায় কাজ করছে। প্রতিষ্ঠানটি সিলেটের বন্যার্তদের যেকোন সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগে টোল ফ্রি নাম্বারও প্রদান করেছে। নাম্বারগুলো হলো ০১৭৬৯-১৭৭২৬৬,০১৭৬৯-১৭৭২৬৭,০১৭৬৯-১৭৭২৬৮.

    Read More »
  • বন্যার্তদের পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

    ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। পানিবন্দি সিলেট ও সুনামগঞ্জবাসীদের অর্থ সহায়তা দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।…

    Read More »
  • অগ্রগামীর অঙ্গীকারে আস্থা প্রকাশ ইক্যাব সদস্যদের

      ঢাকা, ১৬ জুন, ২০২২- দেশের ই-কমার্সের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজেদের আশাবাদের কথা ব্যক্ত করেছেন ইক্যাব সদস্যরা।…

    Read More »
  • সাহিত্য পুরস্কার পেলেন অর্থনীতিবিদ, কথা সাহিত্যিক, ছড়াকার, এবং গবেষক ড. মুহম্মদ মাহবুব আলী।

    মুহম্মদ মাহবুব আলীর লিখা অনবদ্য গল্পগ্রন্থ “মুক্তিযুদ্ধের গল্প” প্রকাশনের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির…

    Read More »
  • জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : সিটিটিসি প্রধান

    জঙ্গিদের কৌশল মোটামুটি একই। জঙ্গিরা যে বিষয়ে টার্গেট করে এ বিষয়গুলো সম্পর্কে আমাদের অভিভাবকদের সচেতন করতে হবে। সন্তানদের হঠাৎ করে…

    Read More »
  • আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলো যুক্তরাজ্যস্থ বরিশালবাসী

    কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর স্মরণে যুক্তরাজ্যে বসবাসরত বরিশালবাসীর উদ্যোগে এক আলোচনা ও দোয়া…

    Read More »
  • রুয়েট সিএসই ফেস্ট: বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থীর নাম ঘোষণা

    [ঢাকা, ০৮ জুন, ২০২২] আইসিটি-ভিত্তিক প্রতিযোগিতা রুয়েট সিএসই ফেস্ট ২০২২ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যাকাডেমিকদের উপস্থিতিতে রুয়েট ক্যাম্পাসে…

    Read More »
  • শুরু হতে যাচ্ছে একশনএইড বাংলাদেশ এর রেজিলিয়েন্স ও সংস্কৃতি বিষয়ক দুই দিনব্যাপী উৎসব

    রেজিলিয়েন্স উৎসবঃ পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা শুরু হতে যাচ্ছে একশনএইড বাংলাদেশ এর রেজিলিয়েন্স ও সংস্কৃতি বিষয়ক দুই দিনব্যাপী উৎসব [ঢাকা,…

    Read More »
  • মেধাবী তরুণেরা হলেন রিয়েলমি’র নতুন পণ্যের মুখপাত্র, সংযুক্ত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী

    [ঢাকা, ৩ জুন, ২০২২] দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই তরুণদের চাহিদার প্রাধান্য দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা…

    Read More »
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে হতাহতের ঘটনায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র শোক

      চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের…

    Read More »
Back to top button