সংগঠন সংবাদ
-
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন
ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক…
Read More » -
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর
ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬: ডিজিটাল স্বাস্থ্য সেবা সহজ করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম‘…
Read More » -
বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’
এখন এক প্যাকেই কানেক্টেড থাকবে পুরো পরিবার [ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬] নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল…
Read More » -
টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও আরএস গোল্ড-এর চুক্তি স্বাক্ষর
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আর.এস গোল্ড লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম নীরা গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেড এর কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্ট্যাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক মহোৎসব পরিদর্শন
চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করা হয়েছে। শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত…
Read More » -
প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব (কেইবিসি)-এর সহযোগিতায় কুয়েট ক্যাম্পাসে প্রাইমএকাডেমিয়া-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে প্রাইমএকাডেমিয়া শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য কাস্টমাইজড সেবার একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই খাতের সকলে ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। উদ্যোগটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করে। ক্যাম্পাসভিত্তিক আয়োজন, বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, ইন্টারঅ্যাকটিভ কর্মশালা এবং ইন্ডাস্ট্রি এক্সপোজার প্রোগ্রামের মাধ্যমে প্রাইমএকাডেমিয়া ভবিষ্যৎ পেশাজীবীদের সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম ও কর্পোরেট দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত করে। কুয়েটে অনুষ্ঠিত এই সেশন শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি, পেশাগত উন্নয়ন এবং আর্থিক খাতের উদীয়মান সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য প্রদান করেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি এবং এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং। এছাড়াও উপস্থিত ছিলেন- কুয়েটের প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ); প্রফেসর ড. মো. হেলাল আন নাহিয়ান, মডারেটর, কেইবিসি; মোস্তাফা মাহমুদ, অ্যাক্টিং রিজিওনাল হেড (সাউথ), প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক জ্ঞান বিনিময়, কাঠামোবদ্ধ দিকনির্দেশনা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎপ্রস্তুত মানবসম্পদ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণসমাজ ও শিক্ষাখাতে বিনিয়োগের মাধ্যমে টেকসই জাতীয় উন্নয়নে অবদান রাখার দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Read More » -
ব্যাট–বলের লড়াই শেষে শিরোপা নুরচ্ছফার, প্রশংসায় কর্ণফুলীর ইছানগর যুবসংঘ
নিজস্ব প্রতিবেদক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুবসংঘের উদ্যোগে আয়োজিত দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২৬-এর…
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বোয়ালখালীর ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা পরিদর্শন
চট্টগ্রামের বোয়ালখালীতে ইতিহাস ও ঐতিহ্যের ২২০ বছরের পুরনো সূর্যব্রত মেলা (সূর্যখোলা) পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। মঙ্গলবার…
Read More » -
প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত
৪ ফেব্রুয়ারি, ২০২৬:দেশের প্রখ্যাত প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী একটি আইন মেলা অনুষ্ঠিত হয়েছে।…
Read More » -
নির্বাচনের ইশতেহারে সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৬ সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী…
Read More »