সংগঠন সংবাদ
-
গ্রাহক তথ্যের নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউসিবি
স্টাফ রিপোর্টার গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে ভিন্নমাত্রা সংযোজন (এক্সসেপশনাল ভ্যালু), খরচ-সাশ্রয় (কস্ট সেভিংস) ও অত্যাধুনিক নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সম্প্রতি রাজধানীর গুলশানে ইউসিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। লাইসেন্সিং সল্যুশন পার্টনার হিসেবে থাকরাল ওয়ান মাইক্রোসফট এন্টারপ্রাইজ অ্যাগ্রিমেন্ট (চুক্তি) এর মাধ্যমে ব্যাংকটি কস্ট সেভিংস, বিভিন্ন ধরনের সুবিধা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন মাত্রা সংযোজনের বিষয়টি নিশ্চিত করবে। পাশাপাশি, এ চুক্তিটি সফটওয়্যার সার্ভিসেস ও লাইসেন্স কেনার বিষয়টিকে সহজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইনফরমেশন টেকনোলজি কাশেফ রহমান, মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া, চিফ অপারেটিং অফিসার মার্ক ওয়ালটন, মাইক্রোসফট ভুটান, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক এবং মাইক্রোসফট লাইসেন্সিং সল্যুশন পার্টনার থাকরাল ওয়ানের চিফ এক্সিকিউটিভ অফিসার বাসাব বাগচী। অনুষ্ঠানে ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে। এ পরিস্থিতিতে, ব্যাংকের পারফরমেন্স বৃদ্ধি ও সাইবার নিরাপত্তায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন। এ অংশীদারিত্ব আমাদের ব্যাংককে প্রয়োজন অনুসারে সর্বাধুনিক মাইক্রোসফট সফটওয়্যার পরিসেবা ও লাইসেন্সগুলো নির্বিঘ্নে ব্যবহার করার ক্ষেত্রে ম্যানেজেবল (পরিচালনযোগ্য) ও কাস্টমাইজড বাণিজ্যিক লাইসেন্সিং প্রোগ্রামের সুবিধা দিতে, প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।’ এ চুক্তির অধীনে, ব্যাংকের কাছে একটি কাস্টমাইজড সল্যুশনের প্রবেশাধিকার থাকবে। এ সল্যুশনে থাকছে মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট ৩৬৫ এন্টারপ্রাইজ প্ল্যান (ইথ্রি, এফথ্রি), ডেস্কটপ অ্যাপগুলোর আপ-টু-ডেট স্যুট সহ এন্টারপ্রাইজের জন্য বিভিন্ন অ্যাপস এবং মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস প্ল্যান-১, যা ব্যাংকটিকে সন্দেহজনক ও ক্ষতিকর ইমেইল ও লিংক থেকে সুরক্ষিত রাখবে। এ বিষয়ে মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া বলেন, ‘মাইক্রোসফটের অত্যাধুনিক প্রযুক্তিগুলো গ্রহণ করার মাধ্যমে ইউসিবি’র কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং একটি প্রতিযোগিতামূলক আবহ তৈরি হবে; পাশাপাশি তাদের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে সক্ষম করে তুলবে বলে আমি মনে করি। ইউসিবি মাইক্রোসফটের ওপর যে আস্থা রেখেছে, এ অংশীদারিত্বটি সে বিষয়টিকে তুলে ধরে। এছাড়া, বাংলাদেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাংককে এমপাওয়ার করার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং তাদের গ্রাহক, কর্মী, ডেটা ও অবকাঠামো সুরক্ষা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’
Read More » -
ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট জয়ী কক্সবাজারের জিমরান
ইয়ুথ চ্যাম্পিয়ন’স অব দ্য এনভায়রনমেন্ট ২০২২ বিজয়ী হয়েছেন কক্সবাজারের তরুণ জলবায়ু কর্মী মো: জিমরান মো: সায়েক। তিনি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট…
Read More » -
কোকা-কোলা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন
কেওক্রাডং বাংলাদেশের সাথে মিলিত ভাবে সেন্টমার্টনদ্বীপ থেকে পরিষ্কারকরা হলো ১৮০০কেজির অধিক সামুদ্রিক বর্জ্য আয়োজনেস্বেচ্ছাসেবীহিসেবেঅংশগ্রহণকরেন৪৫০ জনেরওঅধিকমানুষ ঢাকা, ১৭ডিসেম্বর ২০২২: কোকা-কোলা…
Read More » -
যশোর চেম্বার অব কমার্স নির্বাচন ব্যবসায়ী অধিকার পরিষদ প্যানেল পরিচিতি
মালিক উজ জামান,যশোর : যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে দুইটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। গত রোববার এই দুই প্যানেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ…
Read More » -
দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন
[ঢাকা, ডিসেম্বর ১৯, ২০২২] দেশের সর্বপ্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসাবে গ্রাহকদের জন্য মোবাইল ডাটা প্ল্যান (এমডিপি) সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোন থেকেই ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ ও খরচ পরিচালনা করতে পারবেন। নিজের ইন্টারনেট প্ল্যান নিজেই নিয়ন্ত্রণের এই ফিচার চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে। এমডিপি ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে, সেই সাথে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের নিজস্ব ধরণ অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দিয়ে থাকে। ডাটা প্যাক কেনা, ব্যালেন্স চেক করা এবং থ্রেসহোল্ড নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এমডিপি ফিচারটি ব্যবহারকারীদের উপকারে আসবে। এর ফলে প্রতিটি তথ্যের জন্য আলদা কোড মনে রাখা বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ঝামেলাও আর থাকছে না। গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে এমডিপি ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসে ন্যুনতম অ্যান্ড্রয়েড ৪.৪ ভার্সন থাকা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সকল গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন। এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “নেটওয়ার্ক এবং গ্রাহক সন্তুষ্টিই গ্রামীণফোনের মূল চালিকা শক্তি। আমাদের বিশ্বাস, এমডিপি ফিচারটি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে, কারণ এর মাধ্যমে তারা নিজেদের পছন্দমত ডাটা প্ল্যান তৈরির পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। গুগল’এর সাথে একজোটে এই সহজ ও গ্রাহক-কেন্দ্রিক সমাধানটি চালু করতে পেরে আমরা আনন্দিত”। চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির পরিসর আরো বৃদ্ধি করে তোলা বর্তমানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামীণফোনের ব্যয়সাশ্রয়ী ইন্টারনেট সুবিধার প্রসার দেশের কোটি মানুষকে ডিজিটাল প্রযুক্তির অপরিসীম সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমডিপি ফিচারের আওতায় ভবিষ্যতেও আকর্ষণীয় মূল্যে বিভিন্ন ডাটা প্যাক সুবিধা নিয়ে আসতে সচেষ্ট থাকবে গ্রামীণফোন
Read More » -
স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর
[ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২২] ডিপ টেকনোলজি স্টার্টআপদের সহায়তায় এবং দেশীয় উদ্ভাবনকে ত্বরাণ্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ…
Read More » -
কেশবপুরের পাঁজিয়া ইউপি ৩ ওয়ার্ডে আওয়ামীলীগ কমিটি গঠন
মালিক উজ জামান, যশোর : যশোর জেলার কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের কমিটি গঠন করা…
Read More » -
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression…
Read More » -
মিরপুর ল’ কলেজে নতুন কমিটি, সভাপতি ফাতিমা হক রাকা ও সাধারণ সম্পাদক জাবেদ মাসুদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সারাদেশের আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে সুপ্রিম কোর্টে…
Read More » -
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্বোধনী ঢোল বাদনের মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল -২০২২ অনুষ্ঠিত
আজ সোমবার (১২ ডিসেম্বর ২০২২) সকাল দশটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল -২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।…
Read More »