
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার উপশহর হিসেবে খ্যাত চন্দ্রঘোনায় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এ দাবি বাস্তবায়নে সরকারের পাশাপাশি রাঙ্গুনিয়ার সাংসদ জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় চন্দ্রঘোনার ‘গ্রিন চিলি’ রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় বক্তাগন আহ্বান জানান।
ভৌগোলিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তাগন বলেন, চন্দ্রঘোনা কেবল রাঙ্গুনিয়ার একটি উপশহর নয়, এটি তিন পার্বত্য জেলার সংযোগস্থল চট্টগ্রামের রাঙ্গামাটি, রাজস্থলী ও বান্দরবানের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। লিচুবাগান ও দোভাষী বাজারে নিত্য প্রয়োজনীয় সওদা এবং উন্নত চিকিৎসার ছুটে আসেন। তিনটি বড় হাসপাতাল ও অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার থাকা সত্ত্বেও এলাকাটি অনুন্নত এবং জনাকীর্ণ।
এখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) স্থাপিত হলে চট্টগ্রাম উত্তর রাঙ্গুনিয়াউপজেলা ও তিন পার্বত্য জেলার শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না।
অত্র এলাকার তরুণ সমাজ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। বেকারত্ব দূরীকরণে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।
বিনোদনের অভাব ও শিশু পার্কের দাবি জানিয়ে সভায় রাঙ্গুনিয়ায় একটি পূর্ণাঙ্গ শিশু পার্কের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বক্তাগন বলেন, দূর-দূরান্ত থেকে আসা মানুষ ও স্থানীয় শিশুদের বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। শিশুদের মানসিক বিকাশের জন্য অভিভাবকদের চড়া খরচ ও সময় ব্যয় করে চট্টগ্রাম শহর কিংবা পার্বত্য চট্টগ্রামের এলাকার বিভিন্ন বিনোদন স্পটে যেতে হয়, যা অনেকের জন্যই কষ্টসাধ্য। চন্দ্রঘোনায় একটি শিশু পার্ক নির্মিত হলে এটি অত্র অঞ্চলের বিনোদন কেন্দ্রের প্রাণবিন্দুতে পরিণত হবে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল আবছার, চৌধুরী , নিউজ টুয়েন্টিফোর,সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, চন্দ্রঘোনা বিএনপির সিনিয়র সদস্য মুর্শিদ আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব স্থায়ী সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ বিন ইমরান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সোলেমান সওদাগর, ও ছাত্রনেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহ আরো অনেকে।
সভায় বক্তাগন আশা প্রকাশ করেন যে, রাঙ্গুনিয়ার উন্নয়ন ও জনস্বার্থ বিবেচনায় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।।




