খেলা

বন্যা দুর্গতদের সহায়তা করবে বিসিবি

 

জুলাই ২০২৬ (বাসস): কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টানা বর্ষণে চট্টগ্রামের বহু রাস্তঘাট ডুবে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হবার পাশাপাশি ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তীব্র জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়েছে। অন্যদিকে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ অঞ্চলজুড়ে লাখ লাখ মানুষ আটকা পড়েছে।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বন্যা দুর্গতদের সহায়তার কথা জানান বর্তমানে এডিনবরায় থাকা বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি লিখেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ দেশের বহু এলাকা এখন জলমগ্ন। লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন। অগণিত মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।’

তিনি আরও লিখেন, ‘বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা অবশ্যই সাধ্যমতো সবকিছু করব। আমি আশা করি এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত আমি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুঃস্থদের পাশে দাঁড়ানোর এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখার আহ্বান জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button